সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

অবশেষে সেই ঘোষণা দিয়েই দিল ফিনল্যান্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবং এর সরকার রোববার ঘোষণা দিয়েছে, ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিতে চায়। এর মাধ্যমে ইউক্রেন উত্তেজনার মধ্যে ৩০ সদস্যের সামরিক জোট ন্যাটোর পরিধি বাড়ার পথ খুলে গেল। প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো এবং প্রধানমন্ত্রী সান্না মেরিন যৌথভাবে প্রেসিডেন্সিয়াল প্যালেসে এ ঘোষণা দেন। কয়েক দিনের মধ্যে ফিনল্যান্ডের সংসদ এখন বিষয়টি অনুমোদন দেবে।  তবে সংসদের অনুমোদনের বিষয়টি এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতা মাত্র। 

সংসদ অনুমোদন দেওয়ার পর ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তরে আবেদন করা হবে।  খুব সম্ভবত আগামী সপ্তাহেই এ আবেদন করা হবে। এদিকে রোববার জার্মানির বার্লিনে বৈঠকে বসেছে ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। এই বৈঠকে ইউক্রেনকে আরও সহায়তা এবং রাশিয়ার হুমকি সত্ত্বেও ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। 

এর আগে শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছিলেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট। তিনি পুতিনকে জানান, ফিনল্যান্ড তার নিজের নিরাপত্তা নিশ্চিতে ন্যাটোতে যোগ দেবে। তবে পুতিন ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে হুশিয়ারি দেন, ফিনল্যান্ড এখন সামরিকভাবে যেরকম নিরপেক্ষ আছে তারা যদি সেটি থেকে বের হয়ে যায় তাহলে তারা ভুল করবে। 

সূত্র: দ্য গার্ডিয়ান, এপি 

 

 

কিউএনবি/আয়শা/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit