বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

ঝালকাঠিতে দাম্পত্য কলহের জেরে গৃহবধুর বিষপানে আত্মহত্যা

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১৫১ Time View

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে স্বামী স্ত্রীর দাম্পত্য কলহের জেরে কেয়া বেগম (২০) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। রবিবার সকাল সাড়ে সাতটায় বরিশাল শের-ই বাংলায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত গৃহবধু উপজেলার বড়ইয়া ইউনিয়নের আরুয়া গ্রামের মো.হায়দার সিকদারের স্ত্রী। আরুয়া এলাকার সিকদার বাড়িতে তার স্ত্রী কেয়া বেগমকে নিয়ে বসবাস করতো।

প্রতিবেশিরা জানায়, বৃহস্পতিবার তাদের মধ্যে ঝগড়া হলে স্বামী হায়দার সিকদার কেয়া বেগমকে পিটিয়ে আহত করে। দুইতিন দিন স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পানাহার থেকে বিরত ছিলেন মৃত কেয়া বেগম। গত শনিবার বিকাল ৩টার দিকে নেশাগ্রস্ত স্বামীর অত্যাচার থেকে মুক্তি পেতে গৃহবধু রাগে ক্ষোভে বিষপান করে। এ অবস্থা দেখে পরিবারের অন্য লোকজন উদ্ধার করে বরিশাল শের-ই বাংলায় নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ৭টা ১০মি: দিকে মৃত্যুবরণ করেন। কেয়া বেগমের পিতা-মো.নান্নু খান জানায়, তার মেয়েকে দুই আড়াই বছর আগে একই গ্রামের আউয়াল শিকদারের ছেলে হায়দার শিকদারের সাথে সামাজিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

স্বামী স্ত্রীর দাম্পত্য কলহের জেরেই তার মেয়ে আত্মহত্যা করেছে। পিতা আরো জানায়,তার মেয়েকে বিয়েরপর থেকেই অত্যাচার ও নির্যাতন করতো স্বামী ও তার পরিবারের লোকজন। এই নিয়ে কয়েক দফায় বৈঠক হলেও ঈদের আগে তার মেয়ে কেয়া বেগম বাবার বাড়িতে ছিলো। মৃত কেয়া তার বাবা ও মাকে জানিয়ে ছিলো আমি আর ওই বাড়িতে যাবো না? আমার উপর অত্যাচার নির্যাতন করে শ্বশুরবাড়ীর লোকজন? অনেক বুঝিয়ে মেয়েকে পাঠিয়ে ছিলেন বাবা নান্নু হাওলাদার। কান্না জড়িত কন্ঠে এসব কথা জানান। রাজাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, এব্যাপারে কোন অভিযোগ আসেনি। বরিশালে রাশের ময়না তদন্ত হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit