রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে বড় রদবদল নেত্রকোণায় সংরক্ষিত নারী আসনে আলোচনায় অধ্যক্ষ রাবেয়া খাতুন নেত্রকোনায় জাতীয় অগ্রাধিকারের রুফটপ সোলারে আহ্বান জা‌নি‌য়ে মানববন্ধন ও স্মারকলিপি কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ নওগাঁয় এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার ‘ভারতের সাবেক ক্রিকেটারদের ভাষা খারাপ’

নিজেদের ধোঁয়া তুলসীপাতা ভাবার কারণ আছে কী: ফখরুলকে কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে প্রশ্ন রেখে বলেছেন, তা হলে নিজেদের এত ধোঁয়া তুলসীপাতা ভাবার কোনো কারণ আছে কী, তা আপনার (মির্জা ফখরুল)  কাছে জানতে চাই? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোববার সকালে তার বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আমার বক্তব্যকে বিকৃতি করে মির্জা ফখরুল বারবার পাচারের কথা উপস্থাপন করছেন। তাদের নেতা তারেক রহমান দণ্ডিত, পলাতক আসামি, অর্থপাচারের অভিযোগে ২২ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছেন। এফবিআই তদন্ত করে তা খুঁজে পেয়েছে এবং বাংলাদেশের আদালতে সাক্ষ্য দিয়ে গেছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ‘দেশ ও জাতি নাকি ক্রান্তিকাল অতিক্রম করছে’— বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আসলে দেশ ও জাতি নয়, ক্রান্তিকাল অতিক্রম করছে বিএনপি। ‘দেশ কোন পথে যাবে, তার ফয়সালা রাজপথে হবে’— বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, বিদেশে গোপন ষড়যন্ত্র বাদ দিয়ে বিএনপি রাজপথে আসুক ভালো কথা, তাদের যে কোনো শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে আমরা স্বাগত জানাই। 

তিনি হুশিয়ার করে বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, আন্দোলনের নামে যদি আবারও জ্বালাও-পোড়াও করা হয়, আগুন সন্ত্রাস চালানো হয়, পেট্রলবোমা মেরে নিরীহ মানুষ পুড়িয়ে মারা হয়, সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা চালানো হয়, সর্বোপরি বিএনপি যদি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা করে, তা হলে জনগণের জানমাল রক্ষায় দেশবাসীকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit