সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

যুক্তরাষ্ট্রে গর্ভপাত অধিকার সমর্থকদের সমাবেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সুপ্রিম কোর্ট শীঘ্রই গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিল করবে, এই সম্ভাবনায় ক্ষোভ প্রকাশ করতে শনিবার আমেরিকা জুড়ে রাস্তায় নেমেছিল গর্ভপাতের অধিকারের সমর্থকরা। এ সময় প্রজনন স্বাধীনতার জন্য লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ কর্মীদের উচ্চকিত কণ্ঠে ধ্বনিত হয়, “আমার শরীর, আমার ইচ্ছা ” স্লোগান।

আদালতে রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠরা পূর্বের রো বনাম ওয়েডের রায়কে বাতিল করতে ভোট দেবে, এমন খবর শোনার পর কর্মীরা তাদের ক্ষোভ প্রকাশ করতে এবং ভবিষ্যতের জন্য সংঘবদ্ধ হতে দেশ জুড়ে সমাবেশ করে। 

সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে মিছিল নিয়ে রওয়ানা হবার আগে জ্বালাময়ী ভাষণ শোনার জন্য রাজধানীতে হাজার হাজার মানুষ ওয়াশিংটন মনুমেন্টে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জড়ো হয়। 

পরে সুপ্রিম কোর্টকে দুই স্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ঘিরে রাখা হয়েছে।

প্রতিবাদে শামিল হয়েছিলেন, সামান্থা রিভারস নামের ৬৪ বছর বয়সী ফেডারেল সরকারের একজন কর্মচারী। যিনি গর্ভপাতের অধিকার নিয়ে এক অঙ্গরাজ্য থেকে আরেক অঙ্গরাজ্যে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। 

তিনি বলেন, ‘‘আমি বিশ্বাস করতে পারছি না যে আমার এই বয়সে, এখনও এই বিষয়ে প্রতিবাদ করতে হচ্ছে।’’

এক জনমত জরিপে দেখা যায়, বেশিরভাগ আমেরিকান গর্ভপাতের অধিকার সংরক্ষণ করতে চায় অন্তত গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে। তবে সুপ্রিম কোর্ট চাইছে রাজ্যগুলোই চূড়ান্ত সিদ্ধান্ত নিক। যদি তাই হয়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক রাজ্য, বিশেষ করে দক্ষিণ এবং মধ্য-পশ্চিমে, দ্রুত গর্ভপাত নিষিদ্ধ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

সূত্র: ডয়চে ভেলে

কিউএনবি/অনিমা/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit