সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

ধর্ষণ মামলায় রাজস্থানের মন্ত্রীর ছেলেকে গ্রেফতারে পুলিশের অভিযান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজস্থানের মন্ত্রী মহেশ জোশির ছেলেকে গ্রেফতারের জন্য রোববার সকালে জয়পুরে হানা দেয় দিল্লি পুলিশের একটি দল।

পুলিশের ১৫ জনের ওই দল মন্ত্রীর দুটি বাসভবনে তল্লাশি চালায়। কিন্তু অভিযুক্তের কোনো হদিস পায়নি তারা। রোহিতের খোঁজে শহরের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশের ওই দলটি। খবর এনডিটিভির।

গত ৮ মে দিল্লিতে ২৩ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে মন্ত্রী মহেশের ছেলে রোহিতের বিরুদ্ধে। তার পর থেকেই পলাতক তিনি।

নারী তার অভিযোগে জানিয়েছেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত ১৭ এপ্রিল থেকে ৮ মের মধ্যে একাধিকবার তাকে ধর্ষণ করেছেন রোহিত।

ধর্ষণের শিকার ওই তরণীর দাবি, গত বছব ফেসবুকে রোহিতের সঙ্গে আলাপ হয়। তার পর বন্ধুত্ব গড়ে ওঠে। রোহিতের বিরুদ্ধে অপহরণ এবং ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলেছেন ওই তরুণী।
                                                                
তিনি এফআইআরে বলেছেন, রোহিতের সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর তার সঙ্গে দেখা করেন। প্রথম সাক্ষাতেই তাকে নেশাদ্রব্য মেশানো পানীয় খাওয়ান রোহিত। পর দিন সকালে রোহিত তাকে নগ্ন ছবি এবং ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করা শুরু করেন।

তরুণী আরও দাবি, পরে তিনি জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। রোহিত সে কথা জানতে পেরেই তাকে গর্ভপাতের ওষুধ জোর করে খাইয়েছেন। এর পরই তিনি দিল্লি পুলিশের দ্বারস্থ হন।

পুলিশ রোহিতের বিরুদ্ধে ধর্ষণ, বিষ খাইয়ে খুনের চেষ্টা, গর্ভপাত করানো, অপহরণ, বিয়ের প্রলোভন দেখানোসহ একাধিক ধারায় মামলা রুজু করে।

কিউএনবি/অনিমা/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit