মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

 সরকার দূর্যোগকালিন সময়ে সহযোগিতা করে আসছে -হাবিবুর রহমান হাবিব এমপি

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১৬৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার অসহায় দরিদ্র মানুষের কল্যাণে কাজ করছেন। দেশের যেকোন দূর্যোগকালিন সময়ে সব সময় পাশে থেকে সহযোগিতা করে আসছে। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামীতেও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, করোনাকালিন সময়ে বিশ্বের অনেক বড় বড় দেশ অর্থনৈতিক সংকটে পড়লেও শেখ হাসিনার সরকারের কারনে বাংলাদেশে সংকট হয়নি।

মানুষের ঘরে ঘরে খাদ্য ও নগদ টাকা বিতরন করে সংকট দূর করা হয়েছে। ভ্যাকসিন নিয়ে অনেকে তামাশা করেছেন, পরবর্তীতে তাঁরাও মুখে কুলুফ এঁটে লাইনে দাড়িঁয়ে ভ্যাকসিন গ্রহণ করেছেন। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সেটা সম্ভব হয়েছে। সিলেট-৩ নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন হচ্ছে। উন্নয়নের পাশাপাশি মানুষের দূরগোড়ায় সরকারি সুযোগ সুবিধা পৌচ্ছে দিতে কর্মকর্তা ও জনপ্রতিনিধি হিসেবে দিন রাত কাজ করে যাচ্ছি। জনগন সরকারের সুযোগ সুবিধা গ্রহণ করতে সক্ষম হয়েছেন।

এমপি হাবিবুর রহমান হাবিব ১৪ মে শনিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের শুকণা খাদ্য ও অন্যান্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত লায়লা নীরা’র সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প কর্মকর্তা বাধন কান্তি সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সুত্রধর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, সাধারন সম্পাদক এডভোকেট শামীম আহমদ এপিপি, যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, শ্রম সম্পাদক পংকি মিয়া, উপ দপ্তর সম্পাদক ছদরুল ইসলাম, সদস্য সেলিম আহমদ,

আতিকুর রহমান শিপন, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতিকুর রহমান, সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আব্দুল হাই আতিক মাস্টার, আওয়ামীলীগ নেতা তুহিন চৌধুরী, শামিনুল হক সেবুল, জেলা কৃষক লীগের যুগ্ন আহবায়ক জাহেদ আলী, আইয়ুব হোসেন মেম্বার, রুহুল ইসলাম মেম্বার, শামীম আহমদ মেম্বার, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুল জব্বার, আহসান হাবিব জাবেদ,যুবলীগ নেতা বদরুল আলম তুহিন, এন জাহেদ আহমদ, ছাত্রলীগ নেতা লায়েক আহমদ প্রমুখ। বিতরণকৃত খাদ্য সামগ্রী ছিল চাউল, ডাল, তেল, চিনি, লবন, মরিচের গুড়া, হলুদের গুড়া, ধনিয়া গুড়া।

কিউএনবি/অনিমা/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit