মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

সিলেট শিশু পল্লীতে শিশুদের সাথে টাওয়ার হ্যামলেটসের স্পিকার

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১৫১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : এস ও এস শিশু পল্লী সিলেট পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার মোহাম্মদ আহবাব হোসেন সহ তার প্রতিনিধিদল। গত ১১ মে বুধবার দুপুরে ওসমানী নগর উপজেলার দয়ামীর ইউনিয়নস্থ এস ও এস শিশু পল্লী সিলেট পরিদর্শন করেন। তিনি এ সময় শিশুদের সাথে একান্ত ভাববিনিময় করে তাদের আনন্দ উচ্ছাসে পরিপূর্ণ করে তোলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি যুক্তরাজ্যের লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার মোহাম্মদ আহবাব হোসেন এর সাথে উপস্থিত ছিলেন, সিটি অ্যান্ড ইস্টের অ্যাসেম্বলি মেম্বার উনমেশ দেশাই, যুক্তরাজ্যের লন্ডন টি এক্সচেঞ্জের সিইওশেখ অলিউর রহমান, এম এ সামাদ চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিসবাহ আহমেদ বিন সামাদ চৌধুরী, প্রবাসী কল্যাণ ডেস্ক, সিলেট পুলিশ এর ইনচার্জ শ্যামল বণিক।

এসওএস চিলড্রেনস ভিলেজের পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী তাদের স্বাগত জানান। আগত অতিথিদের শিশুরা ফুল এবং তাদের ঝলমলে হাসি দিয়ে স্বাগত জানায়।অতিথিবৃন্দ শিশুদের জন্য কিছু মিষ্টি, চকলেট ও চিপস নিয়ে এসেছিলেন। অতিথিরা কয়েকটি পরিবারের গিয়ে শিশুদের সঙ্গে সময় কাটান। তারা শিশুদের আমাদের সমাজের জন্য একটি মূল্যবান সম্পদ হিসেবে গড়ে তুলতে অনুপ্রাণিত করেছেন। তারপর অতিথিরা শিশুদের সাথে খাবার উপভোগ করেন। মধ্যাহ্নভোজের পৃষ্ঠপোষকতা করেন বিশেষ অতিথি মিসবাহ আহমেদ বিন সামাদ চৌধুরী। 

কিউএনবি/অনিমা/১৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাাত ১১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit