সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১২৫ Time View

ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভেস্তো বলেছেন, ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসোগলুর সঙ্গে কথা বলবেন।

জার্মানির বার্লিনে হবে এ বৈঠক। ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে তুরস্কের সঙ্গে যেসব বিষয় নিয়ে দ্বিমত আছে সেগুলো সমাধান করার চেষ্টার কথা জানিয়েছেন ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী। 

ন্যাটো দেশভুক্ত পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করতে বার্লিনে এসেছেন ফিনল্যান্ডের মন্ত্রী।

আর বার্লিনে এসেই তুরস্কের মন্ত্রীর সঙ্গে আলাদাভাবে কথা বলার বিষয়টি জানিয়েছেন তিনি। 

এ ব্যাপারে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভেস্তো বলেছেন, আমি নিশ্চিত আমরা একটি সমাধান পাব। আমি শুক্রবার আমার ‘ভালো সহকর্মী’ মেভলুত কাভাসোগলুর সঙ্গে ফোনে কথা বলেছি।  

এদিকে শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান সকলকে অবাক করে জানান, সুইডেন-ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টিকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন না। 

এখন যদি তুরস্ক ন্যাটোতে ফিনল্যান্ড-সুইডেনকে না চায় তাহলে তারা যোগ দিতে পারবে না।

কারণ ন্যাটোতে যে ৩০টি দেশ আছে তাদের সবাইকে এ বিষয়ে সমর্থন দিতে হবে। একটি দেশ বেঁকে বসলেই বিষয়টি ঝুলে থাকবে। 

কিউএনবি/অনিমা/১৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাাত ১১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit