রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে বড় রদবদল নেত্রকোণায় সংরক্ষিত নারী আসনে আলোচনায় অধ্যক্ষ রাবেয়া খাতুন নেত্রকোনায় জাতীয় অগ্রাধিকারের রুফটপ সোলারে আহ্বান জা‌নি‌য়ে মানববন্ধন ও স্মারকলিপি কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ নওগাঁয় এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার ‘ভারতের সাবেক ক্রিকেটারদের ভাষা খারাপ’

রুশদের হটাতে ইজিয়ামে ইউক্রেনের অভিযান শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দোনবাসের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ইজিয়াম থেকে রুশ সেনাদের হটাতে অভিযান শুরু করেছে ইউক্রেনীয় সেনারা। 

খারকিভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেহ সায়নেগুবোভ জানিয়েছেন এমন তথ্য। খবর বিবিসির। 

টেলিগ্রামে দেওয়া একটি ভিডিওতে ওলেহ সায়নেগুবোভ বলেছেন, কিছু অবস্থান থেকে পিছু হটছে রুশ সেনারা। 

এদিকে খারকিভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধানের এমন দাবির বিষয়টি নিশ্চিত করেনি ইউক্রেনের জেনারেল স্টাফ অব আর্মড ফোর্সেস। 

রাশিয়ার সেনারা গত ১ এপ্রিল গুরুত্বপূর্ণ ইজিয়াম দখল করে এরপর থেকে এ শহরটি তাদের দখলেই আছে। 

ম্যাক্সিম স্টারলিংক নামে ইজিয়ামের সিটি কাউন্সিলের একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছিলেন, যুদ্ধে ইজিয়াম শহরের প্রায় ৮০ ভাগ স্থাপন ধ্বংস হয়ে গেছে।

তার বিশ্বাস এখনো ইজিয়ামে ১০ হাজার থেকে ১৫ হাজার লোক আছেন। 

এদিকে শনিবার খবর বের হয় ইউক্রেনীয় সেনাদের প্রতিরোধের মুখে খারকিভ থেকে পিছু হটতে বাধ্য হয়েছে রাশিয়ার সেনারা। 

এরপরই খবর বের হলো এখন ইজিয়াম থেকে রুশদের হটানোর অভিযান শুরু করেছে ইউক্রেন। 

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/১৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit