সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

ত্রিপুরার নতুন মূখ্যমন্ত্রী মানিক সাহা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব দেব শনিবার (১৪ মে) সকালে পদত্যাগ করার পর তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি মানিক সাহা। চিকিৎসা পেশায় জড়িত মানিক সাহা বর্তমানে রাজ্যসভার সাংসদ।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ছ’মাসের মধ্যে তাকে কোনও বিধানসভা আসন থেকে জিতিয়ে আনতে হবে। তবে সেটা খুব একটা কঠিন হবে না বিজেপির পক্ষে। ৬০ আসনের ত্রিপুরায় বিজেপি গত বিধানসভা নির্বাচনে ৪৪টিতে জয় পেয়েছিল। তারই কোনও একটি থেকে মানিকের জয় নিশ্চিত করতে হবে বিজেপিকে।

সাবেক মুখ্যমন্ত্রী শনিবার বিকেলে পদত্যাগ করার আগে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দিল্লিতে বৈঠক করেন। তাই তার পদত্যাগ করাকে কেন্দ্রীয় নির্দেশনা বলেই মনে করছেন বিশ্লেষকরা।

বিপ্লবের ইস্তফার পর থেকেই জল্পনা শুরু হয়ে যায় কে হবেন পরের মুখ্যমন্ত্রী। এ নিয়ে বৈঠকে বসেন বিজেপি নেতৃত্ব এবং ত্রিপুরার পরিষদীয় দল। তবে কেন্দ্রীয় নেতৃত্ব আগেই মানিকের নাম চূড়ান্ত করে দিয়েছিল বলে বিজেপির সূত্র জানিয়েছে।

মুখ্যমন্ত্রী হওয়ার দৌঁড়ে মানিকের সঙ্গে ছিলেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। চারিলাম আসনের এই বিধায়ককে টপকে এগিয়ে গেলেন মানিক সাহা। গত ৩ এপ্রিলে রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নেওয়া মানিক সাহা সাংসদ জীবনের দু’মাস পূর্ণ হওয়ার আগেই মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন।

এর আগে ১৯৯৮ থেকে ২০১৮ সাল অব্দি ত্রিপুরা রাজ্যের বাম সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার। তাকে হারিয়ে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এবার আবার মানিক সাহা এলেন মুখ্যমন্ত্রীর ক্ষমতায়।

কিউএনবি/অনিমা/১৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাাত ৮:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit