সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

প্রধানমন্ত্রীর পদ থেকে অবসর নেওয়া প্রসঙ্গে যা বললেন মোদি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘‌আমাকে বিরোধী দলের এক নেতা বলেছেন, আপনি দু’বার প্রধানমন্ত্রী পদে মনোনীত হয়েছেন, এরপর আর কী চান? আসলে ওই বিরোধী নেতার মনোভাব হল, দু’বার প্রধানমন্ত্রী হলেই সব চাহিদার সমাপ্তি ঘটে যায়। কিন্তু আমি সেই প্রকৃতির মানুষ নই। সমস্ত জনস্বার্থবাহী প্রকল্প যতক্ষণ না ১০০ শতাংশ বাস্তবায়িত হচ্ছে, ততক্ষণ বিশ্রাম নেব না।’‌শনিবার গুজরাটের ‘উৎকর্ষ সমারোহ’ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। খবর হিন্দুস্তান টাইমসের। 

খবরে বলা হয়, ওই মন্তব্যের পরই তিনি প্রধানমন্ত্রী থাকতে চান তা স্পষ্ট হয়ে ওঠে।হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, আগামী ২০২৪ সালে প্রধানমন্ত্রীর বয়স হবে ৭৩ বছর। আর দেখা যাচ্ছে, কেন্দ্র–রাজ্য বিভিন্ন সিনিয়র, প্রবীণ বিজেপি নেতাকে প্রত্যক্ষ রাজনীতি থেকে সন্ন্যাস দেওয়া হয়েছে। কেউ চলে গিয়েছেন বানপ্রস্থে। কেউ রাজ্যপাল হয়েছেন। সেখানে নরেন্দ্র মোদী নিজেই বার্তা দিলেন, ২০২৪ সালে বিজেপি জয়ী হলে প্রধানমন্ত্রী হবেন তিনিই। অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর পদে থাকবেন। তখন তার বয়স হবে ৭৮ বছর! স্বাধীন ভারতে তিনবার টানা প্রধানমন্ত্রী হয়েছেন একমাত্র জওহরললাল নেহরু।

 

 

কিউএনবি/আয়শা/১৪ই মে, ২০২২/৩০ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit