সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

মাদ্রাসায় জাতীয় সংগীত বাধ্যতামূলক করল যোগীর সরকার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশ রাজ্যটির সমস্ত মাদ্রাসায় দেশটির জাতীয় সংগীত গাওয়া বাধ্যতামূলক করল যোগী আদিত্যনাথের সরকার। সেক্ষেত্রে ক্লাস শুরুর আগে শিক্ষক ও শিক্ষার্থী- সকলকেই ‘জন গণ মন অধিনায়ক জয় হে…’ এই জাতীয় সংগীত গাইতে হবে।

এক সরকারি নির্দেশিকায় একথা জানিয়েছেন ‘উত্তরপ্রদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড’। সেখানে সরকার স্বীকৃত, সহায়তা প্রাপ্ত, সরকারি সহায়তা প্রাপ্ত নয়-এমন সব ধরনের মাদ্রাসাগুলিকেই এই নির্দেশিকা বাধ্যতামূলক ভাবে পালন করতে বলা হয়েছে। 

মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্টার এস.এন.পান্ডের স্বাক্ষরিত এ-সম্পর্কিত একটি নির্দেশিকা গত ৯ মে রাজ্যটির সব জেলার সংখ্যালঘু উন্নয়ন দফতরের কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে গত ২৪ মার্চ বোর্ড মিটিং’এ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নতুন শিক্ষাবর্ষে সমস্ত মাদ্রাসাগুলিতেই শিক্ষক এবং পুরুষ ও নারী শিক্ষার্থী- সকলকেই একসাথে ক্লাস শুরুর আগে প্রেয়ার করার সময় তাদের জাতীয় সংগীত গাইতে হবে। 

ওই নির্দেশিকায় আরও জানানো হয় ‘রমজান মাসের কারণে ৩০ মার্চ থেকে ১১ মে পর্যন্ত মাদ্রাসাগুলিতে ছুটি ঘোষণা ছিল। ফলে ১২ মে বৃহস্পতিবার থেকে নিয়মিত ভাবে ক্লাস শুরু হয়। আর সেই কারণেই ওই দিন থেকেই এই নতুন নিয়ম কার্যকর করা শুরু হয়েছে। সেক্ষেত্রে সকালে ক্লাস শুরুর আগেই মাদ্রাসাগুলিতে জাতীয় সংগীত গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়ম ঠিকমতো মানা হচ্ছে কি না তা সুনিশ্চিত করতে জেলা সংখ্যালঘু উন্নয়ন কর্মকর্তাদের দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। 

মাদারিক আরবিয়া শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দিওয়ান সাহেব জামান খান জানান ‘সাধারণত মাদ্রাসাগুলিতে ক্লাস শুরুর আগে হামদ ও সালাম জানানো হয়। কিছু কিছু জায়গায় মাদ্রাসাগুলিতে জাতীয় সংগীত গাওয়া হয়, তবে সেটা বাধ্যতামূলক নয়। এখন সেটি বাধ্যতামূলক করা হয়েছে।’ 
বর্তমানে উত্তরপ্রদেশ জুড়ে ১৬,৪৬১টি মাদ্রাসা রয়েছে, এর মধ্যে ৫৬০ টি সরকারি স্বীকৃত।

কিউএনবি/অনিমা/১৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit