রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় সংরক্ষিত নারী আসনে আলোচনায় অধ্যক্ষ রাবেয়া খাতুন নেত্রকোনায় জাতীয় অগ্রাধিকারের রুফটপ সোলারে আহ্বান জা‌নি‌য়ে মানববন্ধন ও স্মারকলিপি কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ নওগাঁয় এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার ‘ভারতের সাবেক ক্রিকেটারদের ভাষা খারাপ’ কুষ্টিয়ার দৌলতপুরে জোড়া খুনের মামলা তুলে না নেওয়ায় সাক্ষীর উপর হামলা হুমকি পাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে দীপিকা-রণবীর স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কের রসায়ন বদলে গেলে বিয়ের কোনো মানে হয় না: তাপসী ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন হতে পারল না বাংলাদেশ

কোভিড আক্রান্ত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

শনিবার (১৪ মে) তার দপ্তর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। 

করোনার উপসর্গ দেখা দেওয়ায় শুক্রবার সন্ধ্যায় তিনি পরীক্ষা করান। এতে করোনা পজিটিভ আসে। শনিবার সকালে আবারও পরীক্ষা করা হলে সেখানেও পজিটিভ আসে।  

গত সপ্তাহে তার সঙ্গীর করোনা শনাক্ত হয়। এ কারণে গত শনিবার থেকে তিনি আইসোলেশনে ছিলেন। 

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, আগামী ২১ মে পর্যন্ত আইসোলেশনে থাকবেন জাসিন্ডা আরডার্ন। এ কারণে পার্লামেন্টে সোমবার ও বৃহস্পতিবারের দু’টি গুরুত্বপূর্ণ সেশনে উপস্থিত থাকতে পারবেন না তিনি।

আগামী সোমবার কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে সরকারের নেওয়া পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। জাসিন্ডা আরডার্ন অনুপস্থিতিতে নিউ জিল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী গ্র্যান্ট রবার্টসন সেই দায়িত্ব পালন করবেন। 
তথ্যসূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/১৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit