বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫

দাগনভূঞা আতাতুর্ক মা‌ঠে বিএন‌পি নেতার জানাজা কর‌তে দেয়‌নি পু‌লি‌শ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৪৬৮ Time View

ডেস্কনিউজঃ শুক্রবার ভোর রা‌তে ইন্তেকাল করেন ফেনীর দাগনভূঞা উপ‌জেলা বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক শাহাদাত হো‌সেন (৫০)। ইন্না‌লিল্লা‌হি ওয়াইন্নাইলাইহি রা‌জিউন।

হৃদ রো‌গে আক্রান্ত হয়ে মারা যাওয়া এই নেতার বিকেল ৪টায় দাগনভূঞা আতাতুর্ক আদর্শ সরকারি উচ্চ বিদ‌্যালয় মা‌ঠে জানাজা হওয়ার কথা থাকলেও তা হতে দেয়নি প্রশাসন।

ফলে স্থানীয় জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। ফেনী জেলা বিএন‌পির আহ্বায়ক শেখ ফ‌রিদ বাহার জানান, পূর্ব ঘোষিত সময় অনুযায়ী জানাজায় অংশ নিতে আতাতুর্ক মাঠে অসংখ্য জনতা জড়ো হন। কিন্তু পুলিশ তাদেরকে সেখানে জানাজা পড়তে বাধা দেয়।

‌পৌর বিএন‌পির সাধারণ সম্পাদক সাইফুর রহমান অভি‌যোগ ক‌রে বলেন,পু‌লিশ জানাজার মাইকিংয়েও বাধা প্রদান ক‌রে। নির্ধা‌রিত সম‌য়ের আগে বাড়ি‌তে পু‌লিশ এসে আতাতুর্ক মা‌ঠে জানাজা কর‌তে নি‌ষেধ ক‌রে। ফ‌লে নেতাকর্মীরা বৈরী আবহাওয়া উপেক্ষা ক‌রে সেকান্তরপু‌র মিনাজী ভূঁইয়‌া বাড়ী সম্মুখস্থ স্থা‌নে বাদ আসর অনু‌ষ্ঠিত জানাজায় অংশ নেয়।

এ সময় জেলা বিএন‌পির আহ্বায়ক শেখ ফ‌রিদ বাহার, সদস‌্য স‌চিব আলাল উদ্দিন, উপ‌জেলা চেয়ারম‌্যান ও জেলা যুবলীগ সভাপ‌তি দিদারুল ক‌বির রতন, উপ‌জেলা আওয়ামী লীগ সভাপ‌তি কামাল উদ্দিন প্রমুখ বক্তব‌্য রা‌খেন।‌ শে‌ষে পা‌রিবা‌রিক কবরস্থা‌নে তা‌কে দাফন করা হয়।

আতাতুর্ক মা‌ঠে জানাজা কর‌তে না দেয়ায় এলাকার জনম‌নে ক্ষোভ বিরাজ কর‌ছে ব‌লে জানান দলীয় নেতারা। এ বিষয়ে জান‌তে চাই‌লে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান ইমাম অভিযোগ অস্বীকার ক‌রে ব‌লেন, জানাজায় বাধা দেয়া হয়‌নি। আতাতুর্ক মা‌ঠে‌ তো ক‌ফিনই আনা হয়‌নি।

কিউএনবি/বিপুল/১৩.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ৮.৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit