বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম
আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি

দৌলতপুরে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ২২ নেতা-কর্মীর নামে হত্যা মামলা

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ১৯১ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সন্ত্রাসী হামলায় জাসদ যুবজোট নেতা মাহাবুব খান সালাম নিহত হওয়ার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ২২ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৮-৯ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সন্ত্রাসী হামলায় নিহত মাহাবুব খান সালামের পিতা আলাউদ্দিন খান ওরফে এনামুল হক বাদী হয়ে শুক্রবার সকালে এ হত্যা মামলা দায়ের করেন। যার নং ৩১। মামলার আসামীদের মধ্যে রয়েছেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক এমপি রেজাউল হক চৌধুরীর ছোটভাই হোগলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সেলিম চৌধুরী, দৌলতপুর যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের সাবেক সদস্য আসাদুজ্জামান লোটন চৌধুরীসহ একই পরিবারের ৬ জন। হত্যা মামলা দায়েরের পর দৌলতপুর থানা পুলিশ উপজেলার আল্লারদর্গা ও সোনাইকুন্ডিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার ৩ জন এজাহার নামীয় আসামি সোহান, নজিবুল ও মেহেদীকে গ্রেফতার করেছেন। তবে মামলার মুল আসামিরা রয়েছেন এখনও ধরা ছোয়ার বাইরে।

এদিকে বুধবার সন্ধ্যার পূর্বে নিহত মাহাবুব খান সালামের নামাজে জানাযা শেষে আমদহ কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। জানাযা পূর্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচার চেয়ে বক্তব্য রাখেন, জাসদ যুবজোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরিফুল কবীর স্বপন, জাসদ নেতা এস এম আনাছারুল হক, পিয়ারপুর ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন ও বিএনপি দলীয় সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লার ছেলে শিশির মোল্লা। নির্মম এ হত্যাকান্ডের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।হত্যা মামলার বিষয়ে দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান জানান, জাসদ যুবজোট নেতা মাহাবুব খান সালাম হত্যার ঘটনায় নিহতের বাবা আলাউদ্দিন খান ওরফে এনামুল হক বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ আরো ৮-৯ জন অজ্ঞাত আসামিদের নামে হত্যা মামলা দায়ের করেছেন, যার নং ৩১।

এ ঘটনায় ৩ জন গ্রেফতার হয়েছে। এরা সকলেই এজাহার নামীয় আসামি। অন্যান্য আসামিদের মধ্যে সাবেক এমপি রেজাউল হক চৌধুরীর ছোটভাই সেলিম চৌধুরী, টোকেন চৌধুরী, লোটন চৌধুরীসহ ওই পরিবোরের অনেকে রয়েছেন বলে তিনি উল্লেখ করেন। বাঁকী আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলে ওসি জাবীদ হাসান জানান।বুধবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার আল্লারদর্গা মাষ্টারপাড়া গ্রামে সন্ত্রাসী হামলায় জাসদ যুবজোট দৌলতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহাবুব খান সালাম (৩৮) নিহত হোন।উল্লেখ্য, নিহত মাহাবুব খান সালাম দৌলতপুর উপজেলার কল্যানপুর চরদিয়াড় গ্রামের কথিত তাছের পীরের দরবার শরীফের ভক্ত যুবক রাশেদ হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী ছিলেন।

কিউএনবি/অনিমা/১৩ই মে, ২০২২/৩০ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit