শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: রাজনাথ সিং হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির মেসি যে মাঠে রেকর্ড গড়েছিলেন, সেই মাঠে গিয়েই তা ভাঙলেন এমবাপ্পে ‘সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন’ ছাত্রদল নেতার মন্তব্য নিষেধাজ্ঞা প্রত্যাহার, আবারও চালু হলো সাজেক পর্যটনকেন্দ্র;২১ অক্টোবর পর্যন্ত ভ্রমণে বাধা নেই নোয়াখালীতে রুফটপ সোলার প্রসারে সভা দুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি। ক্যানসার গবেষকের প্রাণ গেল ক্যানসারেই ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

নরসিংদীতে যুবলীগ নেতাসহ ১৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ২২১ Time View
নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন সহ ১৬ জনের বিরুদ্ধে পলাশ থানায় দশ লক্ষ টাকার লুটপাট ও চাঁদাবাজির মামলা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, ডাঙ্গা প্রান ইন্ডাস্টিয়াল পার্ক এর উপ-ব্যাবস্থাপক ফেরদৌস রহমান বাদী হয়ে গত ২ মে পলাশ থানায় মামলাটি করেন। মামলার বিবরনে জানা যায় পলাশ উপজেলার ডাঙ্গা প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের স্টোর রুমে গত পহেলা মে দেলোয়ার হোসেনের নেতৃত্বে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে স্টোর রুমে থাকা ৪ টি ওয়ালডিং মিশিন ১০টি ইলেক্ট্রিক ক্যাবল কয়েল,৩টি ট্রান্সমিটার সহ ১০ লক্ষ টাকার মালামাল লুট করে ও স্টোর রুমের পশ্চিম পাশের বাউন্ডারী ওয়াল ভাঙ্গিয়া ২ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে বলে এজাহারে উল্লেখ করা হয়।

এ বেপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন-তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে। এ বিষয়ে জানতে অভিযুক্ত ডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায় এবং মেসেজ পাঠালেও তিনি সাড়া দেননি।

কিউএনবি/আয়শা/১৩ই মে, ২০২২/৩০ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit