মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ১৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের বাইরে দাবানল মোকাবেলায় লড়াই করেন উদ্ধারকর্মীরা। দাবানলে বুধবার রাত পর্যন্ত ২০টিরও বেশি বিলাসবহুল বাড়ি পুড়ে গেছে। অনেক বাসিন্দা বাধ্য হয়ে এলাকা ছেড়ে গেছে। বুধবার বিকেলের আগে লেগুনা শহর ও সমুদ্রসৈকতে উপকূলীয় দাবানল ছড়িয়ে পড়ে। বাসিন্দারা দ্রুত ওই জায়গা থেকে চলে যায়। ধারণা করা হচ্ছিল, রাত ১১টা পর্যন্ত প্রায় ১৯৫ একর পর্যন্ত জমি পুড়ে যায়। তখনো একে নিয়ন্ত্রণ করা যায়নি। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দাবানল কিভাবে শুরু হলো, সে সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি।

দাবানলে বিশাল এলাকার গাছপালা পুড়ে যেতে শুরু করে। সমুদ্রের বাতাস দ্রুত আগুন ছড়িয়ে পড়তে সহায়তা করে। কর্মকর্তারা জানান, ওই এলাকার ভূমির বৈশিষ্ট্যের কারণে সেখানে পানির পাইপ পৌঁছানো কঠিন। অরেঞ্জ কাউন্টির ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের প্রধান ব্রায়ান ফেনেসি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি মনে করি যা ঘটছে, তা আগামী কয়েক সপ্তাহ ও বছর পর্যন্ত আমাদের ওপর প্রভাব ফেলতে যাচ্ছে। গাছপালাগুলো এত শুকনা যে নেভাতে আসার আগেই আগুন ছড়িয়ে তা দ্রুত জ্বলে যায়। 

সূত্র : বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই মে, ২০২২/৩০ বৈশাখ, ১৪২৯/সকাল ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit