বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে ‍উঠেছে তাইওয়ান। সোমবার ভোরের দিকে রাজধানী তাইপেসহ স্বায়ত্বশাসিত এই দ্বীপ ভূখণ্ডের সব এলাকায় অনুভূত হয়েছে এই কম্পন।

তবে এতে হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

তাইওয়ানের আবহাওয়া ব্যুরোর এক কর্মকর্তা জানিয়েছেন, তাইওয়ানের পূর্ব উপকূলীয় জেলা হুয়ালিয়েন থেকে ৮৯ দশমিক ৫ কিলোমিটার দূরে জাপানের ইয়োনাগুনি দ্বীপের মাঝামাঝি সমুদ্রের তলদেশে ২৭ দশমিক ৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

তাইওয়ানের রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমি কম্পের কারণে কিছু এলাকার রেল লাইনে ত্রুটি দেখা দিয়েছে। তাই আপাতত ওই সব এলাকায় বন্ধ রয়েছে রেলসেবা।

কিউএনবি/অনিমা/১০ই মে, ২০২২/২৭ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit