বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ১৩৪ Time View

ডেস্ক নিউজ : চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার থেকে ১৬ মে পর্যন্ত শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে পারবেন। অনলাইনে ১৭ মে পর্যন্ত ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে। এর আগে গত ১৩ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত এসএসসি পরীক্ষার ফরম পূরণ চলে। আর ফি জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২৫ এপ্রিল।

এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণের ফি ১ হাজার ৬১৫ টাকা। আর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফি ১ হাজার ৪৯৫ টাকা। সাধারণত ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা হয়ে আসলেও করোনাভাইরাস সেই সূচি পাল্টে দিয়েছে। ২০২২ সালের এসএসসি পরীক্ষাও পুনর্বিন্যাসকরা পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এবারের এসএসসি পরীক্ষায় ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান- বিষয়ের পরীক্ষা নেওয়া হবে না। এ বিষয়গুলোর নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে। পরীক্ষার্থীরা ২০ মিনিটের বহুনির্বাচনী পরীক্ষার পর রচনামূলক পরীক্ষার জন্য সময় পাবেন ১ ঘণ্টা ৪০ মিনিট; দুই পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

 

 

কিউএনবি/আয়শা/৯ই মে, ২০২২/২৫ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit