রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে আহত লজ্জাবতী বানর উদ্ধার বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির মোবাইল ব্যাংকিংয়ে অতিরিক্ত চার্জ নেওয়া কেন অবৈধ নয় ট্রাকচালক হত্যা: হাসিনা-কাদেরসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কেন দেশপ্রেমের পুরস্কার পেল ইউক্রেনের এই ছোট্ট কুকুর?

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ১৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এবার দেশপ্রেমের জন্য স্নিফিং কুকুর প্যাট্রন ও তার মালিককে পুরস্কার দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার আগ্রাসন রুখতে শুরু থেকেই দেশের কাজে নিবেদিত ছিল কুকুরটি, আর সেই কাজের স্বীকৃতি হিসেবে গতকাল রবিবার প্যাট্রন ও তার মালিককে পদক (মেডেল) তুলে দেন জেলেনস্কি।

প্যাট্রনের মালিক মাইহাইলো ইলিয়েভ। তিনি ইউক্রেনের নাগরিক সুরক্ষাসেবার একজন মেজর। রাশিয়ার সেনা অভিযানের শুরু থেকে এ পর্যন্ত দুই শতাধিক বিস্ফোরক শনাক্ত করেছে এই বিখ্যাত কুকুর প্যাট্রন। ফলে অনেক বড় ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

আর এমন কাজ করেই দেশপ্রেমী কুকুর হিসেবে ইউক্রেন জুড়ে পরিচিতি মিলেছে প্যাট্রনের। 

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে গতকাল কিয়েভে করা এক সংবাদ সম্মেলন থেকেই জেলেনস্কি প্যাট্রন ও তার মালিকের কাছে পুরস্কার তুলে দেন। পুরস্কার পেয়ে প্যাট্রন নাকি বেশ খুশি হয়েছে।

এ বিষয়ে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের সেই বীরদের পুরস্কার দিতে চাই, যারা ইতোমধ্যে আমাদের ভূমিকে মাইনমুক্ত করতে কাজ করছেন। আমাদের বীরদের সাথে একত্রে কাজ করে যাচ্ছে একটি ছোট্ট ও চমৎকার যোদ্ধা প্যাট্রন।’

সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/০৯ মে ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit