বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

আটোয়ারীতে বিশ্ব ‘মা’ দিবস উপলক্ষে আলোচনা সভা

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৮ মে, ২০২২
  • ১৪০ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : “শেখ হাসিনার বারতা- নারী পুরুষ সমতা” প্রতিপাদ্যকে ধারণ করে রোববার (৮ মে ২০২২) সকালে পঞ্চগড়ের আটোয়ারীতে বিশ^ ‘মা’ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়ের সভাপতিত্বে প্রতিপাদ্য রিষয়ের উপর গুরুত্বারোপ করে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, তথ্য আপা রুমি আক্তার সহ বিভিন্ন নারী উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপজেলা পরিষদ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, নারী উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মায়েরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/৮ই মে, ২০২২/২৫ বৈশাখ, ১৪২৯/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit