মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে কামালী শেরওয়ান শাহ পরিষদ ট্রাস্টের কুরআনে খতম, মিলাদ ও নগদ অর্থ বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৮ মে, ২০২২
  • ১৪১ Time View

সিলেট প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কামালী শেরওয়ান শাহ পরিষদ ট্রাস্ট এর উদ্যোগে কুরআনে খতম, মিলাদ মাহফিল, দরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ লক্ষে গত শনিবার বিকালে জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া গ্রামস্থ ট্রাস্টের চেয়াম্যানের বাসভবন শাহ প্যালেস (মোকামবাড়ি) প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এলাকার প্রায় ৩ শতাধিক দরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।কামালী শেরওয়ান শাহ পরিষদ ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শাহ শেরওয়ান মোহাম্মদ কামালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান।সাংবাদিক আমিনুল হক সিপন এর পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দৈনিক ইত্তেফাকের সিলেট ব্যুরো প্রধান হুমায়ুন রশিদ চৌধুরী, সিলেটের অন্যতম সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, সাংবাদিক মোঃ ফয়সল আলম।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শাহ কামাল (রহ:) হাফিজিয়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহ কলসু বিবি কামালী, শাহারপাড়া গ্রামের প্রবীণ মুরব্বী জামাল মিয়া কামালী, জগন্নাথপুর উপজেলা সমিতি সিলেটের প্রচার ও প্রকাশনা সম্পাদক দেলওয়ার হোসাইন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবের কামালী, বসুন্ধরা স্পোটিং ক্লাবের সভাপতি জহুর মিয়া, সাধারণ সম্পাদক হিরা মিয়া, এছাউর রহমান প্রমুখ।শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন- হাফেজ তজম্মুল আলী। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা ইমরান হোসেন কামালী। দোয়া ও ইফতার মাহফিলে এলাকার বিশিষ্ট আলেম ও গণব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় দরিদ্রদের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগির মধ্যেই রয়েছে প্রকৃত আনন্দ। এ জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। যেভাবে সমাজসেবক, শিক্ষানুরাগী, প্রবাসী কমিউনিটি নেতা শাহ শেরওয়ান মোহাম্মদ কামালী কাজ করে যাচ্ছেন তা সত্যি প্রশংসনীয়। বক্তারা তাঁর মানব সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান। 

কিউএনবি/অনিমা/৮ই মে, ২০২২/২৫ বৈশাখ, ১৪২৯/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit