রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের ইরান হামলার পর পারমাণু অস্ত্র অর্জনের কথা ভাবছে অনেক দেশ : তেহরান মার্কিন আগ্রাসন বিশ্বে পারমাণবিক অস্থিতিশীলতা তৈরি করেছে: ইরান ইরানে ঐক্য দেখে গোটা বিশ্ব বিস্মিত, শত্রুর হিসাব উল্টে গেছে : পেজেশকিয়ান মাউন্ট ফুজির চূড়ায় উঠতে ক্লান্ত ৭ বছরের ছেলেকে মাঝপথে ফেলে গেলেন বাবা গুম, বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলার শিকার ব্যক্তিদের ত্যাগের স্বীকৃতি দিতে চায় সরকার মহানবী (সাঃ) এর আদর্শ হোক জীবন পরিচালনার অন্যতম শক্তি -ছারছীনার পীর ছাহেব কেন্দুয়ায় কিশোরীকে অপহরণের পর ধর্ষণ; র‌্যাব-১৪ অভিযানে সহায়তাকারী জনি গ্রেপ্তার সহ ভিকটিম উদ্ধার নেত্রকোণা স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতারের আমিরের অভিনন্দন ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের

আমি আসছি: গেইল

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের কিংবদিন্ত ক্রিকেটার ক্রিস গেইল সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মিররের সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ২০২২ সালের আইপিএলে কোন কারণে অংশ নেননি তিনি। তবে গেইল বলেছেন, আগামী বছর আমি আসছি, তাদের আমার প্রয়োজন। 

আইপিএলে না খেলার কারণ হিসেবে গেইল বলেছেন, তিনি যে সম্মানটুকু প্রাপ্য তাকে সেই সম্মান দেওয়া হয়নি। এ কারণে অনেকটা অভিমান করে তিনি বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টটির নিলাম থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন এবং শেষ পর্যন্ত আর অংশ নেননি। এ ব্যাপারে গেইল বলেন, গত কয়েক বছর ধরে যেভাবে আইপিএল চলছে, আমার মনে হয়েছে আমি প্রাপ্য সম্মানটুকু পাচ্ছি না। তো আমি মনে করেছি, ঠিক আছে, গেইল তার প্রাপ্য সম্মানটুকু পায়নি, আপনি এ খেলা ও আইপিএলের জন্য অনেক কিছু করার পরও। 

গেইল আরও বলেন, তাই আমি বলেছি, ঠিক আছে। আমি নিলামে অংশ নিয়ে কাউকে বিরক্ত করতে চাই না। তাই আমি এটি ছেড়ে দিয়েছি। ক্রিকেটের পরও একটি জীবন আছে। আমি এখন সেই জীবনে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।তবে গেইল জানিয়েছেন, তিনি আবার আইপিএলে ফিরবেন। তার ইচ্ছা হলো আইপিএলে একবার একটি শিরোপা জয় করা। এ ব্যাপারে গেইল বলেন, আগামী বছর আমি আসছি। আমাকে তাদের প্রয়োজন। আমি আইপিএলে তিনটি দল কলকাতা, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি) এবং পাঞ্জাবের প্রতিনিধিত্ব করেছি। আমি আরসিবি এবং ও পাঞ্জাবের মধ্যে যে কোনো একটি দলের হয়ে শিরোপা জিততে চাই। 

সূত্র: ডেইলি মিরর

 

 

কিউএনবি/আয়শা/৭ই মে, ২০২২/২৪ বৈশাখ, ১৪২৯//রাত ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit