সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় পাহাড় কাটার অপরাধে এক ব্যক্তিকে  ৫০ হাজার টাকা জরিমানা। মাটিরাঙ্গায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিত করণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত॥ শরীয়তপুরে ফ্যামিলি কার্ড সংগ্রহ সংক্রান্ত প্রেস কনফারেন্স তুরস্কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ মাটিরাঙ্গায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী সাখু গ্রেপ্তার তুরস্কের ক্লাবে ইতিহাস গড়লেন সালাহ প্রেমের মাঠেও লাল কার্ড দেখলেন ভিনিসিয়ুস! ৩ মাসেই শেষ ‘সেকেন্ড ইনিংস’

আমরা সবসময় ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছি : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : নির্বাচনে প্রহসন ও ভোট কারচুপির সংস্কৃতি জিয়াউর রহমান শুরু করেছেন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের ভোটের পারসেন্টেজ সবসময় বেশি ছিল। কিন্তু ষড়যন্ত্র করে ভোটে আওয়ামী লীগকে পিছিয়ে রাখা হয়েছে। তবে সব ষড়যন্ত্রকে পেছনে ফেলে আজ আমরা এগিয়ে এসেছি। আজ শনিবার (৭ মে) আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের শুরুতে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। আমরা সবসময় ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছি। কখনো পেছনের দরজা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি। ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ কখনো পিছিয়ে ছিল না। জনগণকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, তারা বারবার ভোট দিয়েছে, টানা তিন বার ক্ষমতায় রেখেছে। অনেক উন্নয়ন হয়েছে। জীবনযাত্রার মান বেড়েছে। আমরা চাই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক।

এবার ঈদে মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরেছে মন্তব্য করে তিনি বলেন, গ্রামের যাতায়াত ব্যবস্থা ভালো হচ্ছে। তৃণমূল থেকে উন্নয়ন করছি। মানুষ গ্রামের বাড়ে গিয়ে ঈদ করেছে। উৎসব করেছে। এতে গ্রামে অর্থ সরবরাহ বাড়ে। বিশ্বে অনেক দেশে এটা কমে গেছে। সরকার প্রধান বলেন, আমরা নিয়মিত দলের সম্মেলন করি। সময় কাছে এগিয়ে এসেছে। এর আগে কিছু কাজ আমরা করি। ঘোষণাপত্রের অনেক কিছু বাস্তবায়ন করেছি। উন্নয়নের ধারা আরো অব্যাহত রাখতে হবে। এর আগে বিকেল সাড়ে ৫টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের কার্যনির্বাহী সংসদের সভা শুরু হয়।

 

 

কিউএনবি/আয়শা/৭ই মে, ২০২২/২৪ বৈশাখ, ১৪২৯//সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit