শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

৩৪ বছর পর শিক্ষকদের একসঙ্গে পেয়ে আপ্লুত ছাত্ররা

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ১৩৪ Time View

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ‘আব্দুল হান্নান স্যারকে আমরা অনুষ্ঠানস্থলের দিকে আসতে দেখতে পাচ্ছি’- মঞ্চের মাইকে এমন ঘোষণার পর অনেকে উঠে দাঁড়ালেন। ছুটে গেলেন কেউ কেউ। সালাম জানিয়ে, হাত মিলিয়ে ওই শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানানো হলো। ছবি তুলতেও ভুল করেননি তারা। নাসিম খান নামে এক শিক্ষার্থী ওই শিক্ষককে মঞ্চ পর্যন্ত এগিয়ে নিয়ে যান।ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার সকালে এমন দৃশ্যের অবতারণা হয়। ওই বিদ্যালয়ের ১৯৮৮ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের আয়োজনে ‘স্ব-পরিবারে সহপাঠিদের পুনর্মিলনী’ অনুষ্ঠানে ওই সময়কার শিক্ষকরা উপস্থিত ছিলেন। ১৯৮৮ সালের পর সবাই একসঙ্গে হতে পেরেও শিক্ষার্থীরা আপ্লুত হয়ে পড়েন। ছবি তোলা, আড্ডা দেওয়া, পরিবারের সদস্যদের খোঁজ নেওয়াসহ নানাভাবে সময় কাটান ওই সময়ের শিক্ষার্থী ও তাদের পরিবারের পাঁচ শতাধিক সদস্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাসুদেব বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম ভূঁইয়া রাসেল। অ্যাডভোকেট মাহবুবুর রহমান ভূঁইয়া স্বপনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম কামাল উদ্দিন, প্রতিষ্ঠাতার ছেলে মহিউদ্দিন ভূঁইয়া মুক্তা, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হুমায়ুন কবির, গোলাম সামদানী, আইনুন নাহার, আলী আরশাদ,শাহবুল হোসেন, আবুল হোসেন, ফেরদৌসি বেগম, বদরুল আলম, মো. আলী জিন্নাহ, জিল্লুর রহমান, বেলি রানী গোপ, হোসনা আকাতার, নাজমা বেগম, আবু আহম্মদে শিপন, তারিকুল হাসান প্রমুখ। উপস্থিতিদের পাশাপাশি ইতালি প্রবাসী আনোয়ার হোসেন, নরওয়ে প্রবাসী মো. বাদল ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তব্য রাখতে গিয়ে ১৯৮৮ ব্যাচের ছাত্র মো. সালাউদ্দিন খোকন বলেন, ‘এ আয়োজনকে কেন্দ্র করে আমাদের সকলের মাঝে যোগাযোগ বেড়েছে। নতুন একটা দিগন্তের সূচনা হলো।’অনুষ্ঠানে আসা আখাউড়া পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ ভূঁইয়া বাদল বলেন, ‘বাসুদেব আমাদের পৈতৃক এলাকা। এখানকার মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। আমি অন্য বিদ্যালয়ের ১৯৮৮ ব্যাচের ছাত্র হলেও অনেকের সঙ্গে দেখা হওয়ার আশা থেকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি।’

কিউএনবি/অনিমা/৭ই মে, ২০২২/২৩ বৈশাখ, ১৪২৯/দুপুর ১:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit