শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

ইউক্রেনে মার্কিন গোয়েন্দা তথ্য সরবরাহের ব্যাপারে মুখ খুলল পেন্টাগন

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইউক্রেনকে শীর্ষ রুশ জেনারেলদের হত্যা  ও মস্কভা ক্ষেপণাস্ত্র ক্রুজারে হামলার খবর আগেই অস্বীকার করেছিল যুক্তরাষ্ট্র। এবার ইউক্রেনে মার্কিন গোয়েন্দা তথ্য সরবরাহের ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে পেন্টাগন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জন কিরবিকে শুক্রবার এক সংবাদ সম্মেলনে রুশ জেনারেলদের হত্যা  ও মস্কভা ক্ষেপণাস্ত্র ক্রুজারে হামলা চালাতে ইউক্রেনকে তথ্য সরবরাহের ব্যাপারে প্রশ্ন করা হয়। ওইসব প্রতিবেদন সমর্থন না করে তিনি বলেন, ইউক্রেনই ‘সিদ্ধান্ত নিয়েছে’ কিভাবে তারা মার্কিন গোয়েন্দা তথ্য ব্যবহার করবে। এ সময় তারা অন্য দেশের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি করে নেওয়ার সময় সতর্ক থাকার গুরুত্বের ওপরও জোর দেন। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইউক্রেনীয় বাহিনী যেন তাদের নিজেদের সামর্থ্যের মধ্যে সর্বোত্তম আত্মরক্ষাকে সামঞ্জস্যপূর্ণ এবং কার্যকর করতে পারে; সেজন্য আমরা (ইউক্রেনীয়দের) রাশিয়ান ইউনিট সম্পর্কে প্রাসঙ্গিক এবং সময়োপযোগী তথ্য সরবরাহ করেছি বলেই মনে করি।  

এর আগে জন কিরবি বলেছিলেন, এটা সত্য যে ‘ইউক্রেনীয়দের তাদের দেশকে রক্ষা করতে সহায়তা করার জন্য’ যুক্তরাষ্ট্র কিয়েভের বাহিনীকে সামরিক গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে। তবে যুদ্ধক্ষেত্রে সিনিয়র সামরিক কর্মকর্তাদের অবস্থান সম্পর্কে কোনো গোয়েন্দা তথ্য সরবরাহ করা হয়নি বলে জানিয়েছিলেন তিনি। 

তিনি বলেন, ইউক্রেনকে আমরা যে ধরনের সামারিক তথ্য সহায়তা করেছি তা বৈধ এবং সীমিত।

এ সময় মস্কভা ক্রুজার মিসাইল সম্পর্কে তিনি বলেছিলেন,আমরা মস্কভার ব্যাপারে ইউক্রেনকে জন্য নির্দিষ্ট তথ্য দেইনি। আমরা ইউক্রেনীয়দের ওই জাহাজে হামলার সিদ্ধান্তে বা অভিযানে জড়িত ছিলাম না। 

কিউএনবি/অনিমা/৭ই মে, ২০২২/২৩ বৈশাখ, ১৪২৯/সকাল ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit