রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল বৃদ্ধের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ২৩০ Time View

ডেস্কনিউজঃ ভোলার লালমোহন উপজেলায় রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল জলিল সর্দার (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত জলিল সর্দার উপজেলার কালমা ইউনিয়নের চরছকিনা গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (৫ মে) রাতে উপজেলার আলম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ওই বৃদ্ধ আব্দুল জলিল সর্দার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের আলম বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন।

এ সময় লালমোহন থেকে বোরহানউদ্দিনের দিকে যাওয়া একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠায়। পরে ভোলা নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে গিয়েছে। তবে এ ঘটনায় কারো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।

বিপুল/ ০৬ মে ২০২২খ্রিস্টাব্দ/ দুপুর ০২.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit