সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

তেল, জ্বালানিসহ সবকিছুর দামই সারা বিশ্বে ঊর্ধ্বমুখী : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ১৩০ Time View

ডেস্ক নিউজ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘‘অনেক দেশে সয়াবিন তেলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দামে এর প্রভাব পড়ছে। তেল, জ্বালানিসহ সবকিছুর দামই সারা বিশ্বে ঊর্ধ্বমুখী। বাংলাদেশ তো কোনো আইসোলেটেড জায়গা না। কাজেই এর প্রভাব সব জায়গায় পড়বে। মানুষ কষ্ট পাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রাইসিস ম্যানেজার। তিনি করোনা সংকটের সময়েও তার দূরদর্শীতাকে কাজে লাগিয়ে দেশকে বাঁচিয়েছেন। এটা মোকাবিলা করার সাহস ও সততা আমাদের প্রধানমন্ত্রীর রয়েছে।’

শুক্রবার (৬ মে) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ৬ লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কথার জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘‘আসল কথা হল মানুষ যদি আনন্দ পায় বিএনপি তখন কষ্ট পায়, তাদের গায়ে জ্বালা হয়। ঈদে মানুষের আনন্দটা দেখেছি। রাস্তা থেকে যাত্রীদের টেলিফোন পাইনি, ঘরমুখো মানুষের ভোগান্তি হয়নি। এ কারণে আমি খুব খুশি। ঈদটা ভালই কেটেছে। বাড়িতে অনেকদিন পরে গিয়েছি, বাবা-মায়ের কবর জিয়ারত করেছি। সেখানে বহু মানুষের ঢল নেমেছিল।’’

তিনি আরও বলেন, ‘‘এবার ঈদ যাত্রা স্বস্তির হওয়ার পেছনে কারণ হল সড়কের অবস্থা অতীতের যে কোন সময়ের চেয়ে ভাল। দ্বিতীয়ত যারা হাইওয়ে পুলিশ আছেন, মালিক শ্রমিক, রোডস অ্যান্ড হাইওয়েতে সবাই সকলের দায়িত্ব যথাযথ পালন করেছে। উত্তরবঙ্গে রোডস এন্ড হাইওয়ে নতুন প্ল্যান করে সেখানে ব্যবস্থা করেছে। তিনটা ফ্লাইওভার করা হয়েছে। নলকা ব্রিজটা অনেক বড় সমস্যা ছিল। এটা আমরা নতুন করে করেছি। এ কারণে এবার ঝুঁকিও কম ছিল।’’ 

ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘‘এটা শামীম ওসমানের দীর্ঘদিনের চাওয়া। এখানে ছয় লেনের রাস্তা হবে। ৩৬৪ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে আগামী বছরের মধ্যে আমরা কাজটা করছি। প্রকল্পটি ৮ দশমিক ১০৫ কিলোমিটার। ২০২১ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এ কাজ আগামী বছর জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে প্রকল্পের ৪৫ ভাগ কাজ সমাপ্ত করা হয়েছে।’’

 

 

কিউএনবি/আয়শা/৬ই মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/দুপুর ১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit