মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে আসছেন কানাডার বাণিজ্যমন্ত্রী নারায়ণগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত ভেঙেছিল বাগদান, মনোমালিন্য ভুলে ফের এক হলেন পৃথ্বী ও আকৃতি যুক্তরাষ্ট্র ইয়েমেন যুদ্ধে জড়ালে যন্ত্রণাদায়ক জবাবের হুমকি হুথিদের খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসন, ইসলামাবাদে রেড অ্যালার্ট মাদরাসায় চাকরি ছাত্রদল নেতার, ক্লাস নেন মামা, বেতন ভাগাভাগি বাড়তি সুবিধা পান লিটন বসতঘর দখলে বাধা দেওয়ায় বৃদ্ধাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুযন্ত্রণায় জ্যোৎস্না রানী পূর্বধলায় ধর্ষণ মামলার আসামি মাসুদ গ্রেপ্তার ফিফা থেকে আরও ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

টিকিট কাটা নিয়ে দ্বন্দ্বে জাফলংয়ে পর্যটকদের ওপর হামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ১৮৫ Time View

ডেস্কনিউজঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পর্যটনকেন্দ্রে পর্যটকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। টিকিট কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে পর্যটকদের ওপর হামলা চালায় উপজেলা প্রশাসনের নিয়োগ করা স্বেচ্ছাসেবকরা।

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জাফলংয়ের টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সন্ধ্যা পর্যন্ত পাঁচ স্বেচ্ছাসেবককে আটক করেছে।

আটককৃতরা হলেন গোয়াইনঘাটের পন্নগ্রামের মৃত রাখাল চন্দ্রের ছেলে লক্ষ্মণ চন্দ্র দাস, ইসলামপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. সেলিম আহমেদ (২১), নয়াবস্তি এলাকার ইউসুফ মিয়ার ছেলে সোহেল রানা, পশ্চিম কালীনগর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে নাজিম উদ্দিন এবং ইসলামপুর রাধানগর গ্রামে মৃত সিরাজ উদ্দীনের ছেলে জয়নাল আবেদীন।

জানা গেছে, সিলেট থেকে একটি পরিবার জাফলংয়ে বেড়াতে যায়। সেখানে জাফলং ট্যুরিস্ট স্পটের প্রবেশমুখে উপজেলা প্রশাসনের টোল কাউন্টারে ফি দেওয়া নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয় সেখানে দায়িত্বে থাকা উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবকদের। এর জেরে নারী-পুরুষসহ ছয় পর্যটকের ওপর হামলা চালায় কয়েকজন স্বেচ্ছাসেবক। এ সময় তাদের গায়ে স্বেচ্ছাসেবক লেখা নীল রঙের অ্যাপ্রোন ছিল। সেখানে থাকা একাধিক ব্যক্তি নিজেদের ফেসবুকে ঘটনা লাইভ করেন। এতে করে বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। অনেকে ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘কী বলব, এটা খুবই ন্যক্কারজনক ঘটনা। আমরা এ ঘটনায় কোনো ধরনের ছাড় দেব না। ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে আমরা গ্রেপ্তার করেছি। পাশাপাশি তাদের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে। ’

এ ঘটনার জন্য দায়ীদের বিষয়ে প্রশাসন কঠোর- এ কথা জানিয়ে তিনি বলেন, ‘জাফলং পর্যটকদের জন্য অনিরাপদ কিংবা পর্যটকরা আস্থা হারাবেন এমন কিছু আমরা হতে দিতে চাই না। তাই এমন ঘটনার পর দ্রুত পদক্ষেপ নিয়েছি আমরা। দুই পক্ষকে ডেকেছি। শুনানি চলছে। মোবাইল কোর্টের মাধ্যমে দায়ীদের শাস্তি আজকেই দেওয়া হবে। ’

কিউএনবি/বিপুল/০৫ মে ২০২২ খ্রিস্টাব্দ /রাত ৮.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit