রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

১২ কেজি এলপিজির দাম কমল ১০৪ টাকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বেসরকারি খাতে ১২ কেজির এলপিজি সিলিন্ডার মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ৪৩৯ টাকা থেকে ১০৪ টাকা কমিয়ে ১ হাজার ৩৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।  বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে। বৃহস্পতিবার বিইআরসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এপ্রিলে ভোক্তপর্যায়ে মূসকসহ সাড়ে ৫ কেজির এলজিপির দাম ছিল ৬৬০ টাকা, যা মে মাসে কমে ৬১২ টাকা করা হয়েছে। এছাড়া ১২ কেজি এলপিজির দাম এপ্রিলে ছিল ১৪৩৯ টাকা, মে মাসে ১০৪ টাকা কমে ১৩৩৫ টাকা, সাড়ে ১২ কেজি এলপিজির দাম এপ্রিলে ছিল ১ হাজার ৪৯৯ টাকা, যা মে মাসে কমে ১ হাজার ৩৯১ টাকা করা হয়েছে। এছাড়া ১৫ কেজির দাম এপ্রিল ছিল ১ হাজার ৭৯৯ টাকা আর মে মাসে দাম কমে ১৬৬৯ টাকা, ১৬ কেজির দাম মে মাসে কমে ১৭৮০ টাকা করা হয়েছে। যা আগের মাসে ছিল ১ হাজার ৯১৯ টাকা। ১৮ কেজির দাম আগের মাসে ছিল ২ হাজার ১৫৯ টাকা, মে মাসে এসে ২ হাজার ৩ টাকা, ২০ কেজির দাম এপ্রিলে ছিল ২ হাজার ৩৯৯ টাকা, যা মে মাসে কমে ২ হাজার ২২৬ টাকা। ২২ কেজি এলপিজির দাম এপ্রিল ছিল ২ হাজার ৬৩৯ টাকা, যা চলতি মাসে কমে ২ হাজার ৪৪৮ টাকা, ২৫ কেজির দাম আগের মাসে ছিল ২ হাজার ৯৯৮ টাকা, দাম কমে এ মাসে ২ হাজার ৭৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। ৩০ কেজি এলপিজির দাম ৩ হাজার ৫৯৮ টাকা টাকা থেকে কমিয়ে মে মাসে ৩ হাজার ৩৩৮ টাকা করা হয়েছে। ৩৩ কেজির দাম এপ্রিলে ছিল ৩ হাজার ৯৫৮ টাকা, যা কমিয়ে ৩ হাজার ৬৭২ টাকা, ৩৫ কেজির দাম এপ্রিলে ছিল ৪ হাজার ১৯৭ টাকা, এ মাসে করা হয়েছে ৩ হাজার ৮৯৪ টাকা, ৪৫ কেজির দাম এপ্রিলে ছিল ৫ হাজার ৩৯৭ টাকা, যা মে মাসে দাম কমে ৫ হাজার ৭ টাকা করা হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/৫ই মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit