শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র পাঠানোর রুটে ব্যাপক হামলার দাবি রাশিয়ার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ১২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর পাঠানো অস্ত্রের প্রবেশ ঠেকাতে একাধিক রেলস্টেশনসহ অন্যান্য সরবরাহ লাইনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। পশ্চিমা দেশগুলো ‘অস্ত্র দিয়ে ইউক্রেন ভর্তি’ করছে বলেও অভিযোগ করেছে মস্কো। রুশ সামরিক বাহিনীর বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, তারা সমুদ্র ও আকাশ থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইউক্রেনের বেশ কয়েকটি রেলস্টেশনের বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।  

কামানের গোলা ও বিমান হামলার মাধ্যমেও ইউক্রেনীয় বাহিনীর জ্বালানি ও গোলাবারুদের ডিপোতে আঘাত হানার দাবি করেছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেঙ্কভ বলেছেন, ইউক্রেনের রেল অবকাঠামোতে হামলার উদ্দেশ্য ছিল পশ্চিমা অস্ত্র সরবরাহ ব্যাহত করা। এদিকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু অভিযোগ করেছেন, পশ্চিমারা ইউক্রেনকে অস্ত্রে সমৃদ্ধ করে দিচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পশ্চিমা অস্ত্র প্রবেশে ব্যবহৃত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ছয়টি রেলস্টেশন নিষ্ক্রিয় করে দিয়েছে রুশ বাহিনী। এ ছাড়া গোলাবারুদের চারটি ডিপোসহ ইউক্রেনের আরো ৪০টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে তারা। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, ইউক্রেনের যোগাযোগ অবকাঠামোর ক্ষতি করার উদ্দেশ্যে রুশ যুদ্ধবিমান থেকে ১৮টি রকেট নিক্ষেপ করা হয়েছে।

সূত্র : আলজাজিরা।

 

 

কিউএনবি/আয়শা/৫ই মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৪:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit