বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

রিয়ালের কাছে অবিশ্বাস্য হারের পর যা বললেন ম্যানসিটি কোচ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৯২ Time View

স্পোর্টস ডেস্ক : সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখল রিয়াল মাদ্রিদ। শেষ দিকের মাত্র ৫ মিনিটের ঝড়ে হতাশায় ডুবল ম্যানচেস্টার সিটি।

৮৯ মিনিট পর্যন্তও  ১-০ গোলে এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। রেফারির শেষ বাঁশির অপেক্ষায় উল্লাসটা আটকে রেখেছিল সিটি সমর্থকরা।

কিন্তু সেই উল্লাসটা এলো রিয়াল সমর্থকদের কাছ থেকে। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে সিটির জালে ৩ গোল জমা করে জয় ছিনিয়ে নিল স্প্যানিশ জায়ান্টরা।

৯০তম মিনিটে দুটি গোল করে জয় ছিনিয়ে নেন রিয়ালের ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো। ৯৫তম মিনিটে সফল স্পট কিকে বেনজেমা স্কোরশিটে নাম লেখালে ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

এমন হার কীভাবে মেনে নিলেন ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা? সে কৌতূহল জাগতেই পারে। 

তবে পেপ গার্দিওলা মনে করেন, প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের চিন্তাই চাপ তৈরি করেছিল, আর সেই ভেঙে পড়েন তার দলের খেলোয়াড়রা।

রিয়ালের কাছে হারের পর বিটি স্পোটর্সকে গার্দিওলা বলেন, ‘হ্যাঁ (এটা নিষ্ঠুর)। আমরা কাছাকাছি ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত পারিনি। আমরা সেরাটা দিতে পারিনি। তবে সেমিফাইনালে খেলোয়াড়রা চাপ অনুভব করে যে, তাদের এটা করতেই হবে। আমরা খুবই কাছে ছিলাম। কিন্তু ফুটবল আনপ্রেডিক্টেবল, আমাদের মেনে নিতেই হবে।’

তবে ছেলেরা ভালো খেলেছে বলে জানালেন গুরু গার্দিওলা।

সিটি কোচ বলেন, প্রথমার্ধে আমরা যথেষ্ট ভালো ছিলাম না। তবে আমরা ভালো খেলেছি। এমন নয় যে তারা একের পর এক আক্রমণ করেছিল। কিন্তু শেষ সময়টা পার্থক্য গড়ে দিল! মিলিটাও, রড্রিগো, ভিনিসিয়াস, বেনজেমা সহ তারা অনেক খেলোয়াড়কে বক্সে রেখেছিল তারা। এবং তারা ক্রস দিয়ে দুটি গোল করল। এ হারে ছেলেরা ভেঙে পড়েছে। তাদের নতুন করে একসাথে করতে হবে।আমাদের শেষ চারটি খেলা রয়েছে।

তথ্যসূত্র: স্কাই স্পোর্টস

 

কিউএনবি/অনিমা/৫ই মে, ২০২২/১৯ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit