মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে পবিত্র ঈদুল ফিতর পালন করা হয়েছে

আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ১৩৬ Time View

আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র ঈদুল ফিতর পালন করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ এপ্রিল) শহরের শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত সকাল ৭ টা ১৫ মিনিটে সময় হাজার হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে মানুষের ঢল ঈদগাহ ছাড়িয়ে পুরান বাজার পর্যন্ত পৌঁছে যায় । এসময় বক্তব্য রাখেন স্হানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদ এমপি,উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। প্রথম জামাতে বয়ান ও ইমামতি করেন থানা জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী। এসময় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এম.পি বক্তব্য বলেন, মহান আল্লাহ্’র অশেষ মেহেরবানিতে আল্লাহ্ আমাদের আজকে এই তৌফিক দিয়েছেন, যে এই ঈদের জামাতে যারা উপস্থিত হয়েছি। সবাই এক সাথে ঈদের জামাত আদায় করবো ।

আমাদের ইমাম সাহেব অতন্ত্য সুন্দর ভাবে সকল ভালো,মন্দ ব্যাখ্যা করেছেন। আমাদের বক্তব্যে এখানে কোন বিষয় নয়। আমাদের এখানে দুই বছর যাবত জামাত আদায় করা হয়নি, মহামারি (কোভিড-১৯) এর কারনে, সবার মনে কষ্টছিলো এ জন্য যে ঈদের জামাত খোলা ময়দানে আদায় করতে পারিনি, তখন আদায় করা হয়, মসজিদ বা অনান্য যায়গায়। সে জন্য মহান আল্লাহ্ আবারো আামাদের সুযোগ দিয়েছেন এই ঈদগাহে সবাই সমবেত হওয়ায়। শ্রীমঙ্গল শহরের ঈদগাহ্ কমিটির মাধ্যমে ঈদগাহ্ পরিচালনা করা হয়। শ্রীমঙ্গল শহরে অনেক ব্যাক্তিত্ব আছেন যারা পরিচালনা করে আমি স্থানীয় সংসদ সদস্য হিসেবে আমাকে কমিটির সভাপতি রাখা হয়েছে। কিন্তু উনাদের মতামতের বাহিরে, দেওয়া বা নেওয়ার কোন সুযোগ নাই।

তিনি আরো বলেন, ঈদগাহ্ গেটের সামনে একটি বাসস্ট্যান্ড আছে। মানুষের সুবিধার জন্য, বাস একটি স্থানে দার হয়। কিন্তু যারা বাস পার্কিং করেন, তারা গেইট পিলারের সামনে গাড়ি রেখে দেওয়া হয়। এখানে এই বিষয় একটি মামলাও আছে। সরকারের পক্ষথেকে ১০ লক্ষ টাকা বরাদ্দ দিয়ে ছিলাম, এটা সরকারের কাছে আছে। উপজেলা কর্মকর্তা আগামী ৫ তারিখ ৫০ হাজার টাকা প্রদান করবেন। এ টাকা ব্যায় হবে সংস্থার কাজের জন্য। শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান আমাকে বলেছেন, কাজ করার জন্য যতটুকু সম্ভব আমি এগিয়ে আসবো। পরিশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদায় সময়ে কালে তিনি সহ সবার মঙ্গলবার কামনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit