বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

২০ হাজার কোটি টাকার টিকা বিনামূল্যে পেয়েছি : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বিশ্বে যে কয়েকটি দেশ বিনামূল্যে করোনার টিকা পেয়েছে বাংলাদেশ এর মধ্যে প্রথম বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘ডব্লিউএইচও দেখেছে বাংলাদেশ সঠিকভাবে টিকা ব্যবহার করেছে। কোনো টিকা নষ্ট করেনি এবং টিকা দেওয়ার সক্ষমতাও আছে। তারা বাংলাদেশকে সবচেয়ে বেশি টিকা দিয়েছে। যার বাজার মূল্য ২০ হাজার কোটি টাকারও বেশি। এই টিকা আমরা বিনামূল্যে পেয়েছি।’

আজ বুধবার দুপুরে মা‌নিকগঞ্জের গড়পাড়া এলাকায় শুভ্র সেন্টারে ঈদুল ফিতর উপলক্ষে মানিকগঞ্জ জেলাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী। করোনা নিয়ন্ত্রণে থাকার দেশের অর্থনীতি চাঙ্গা বলে জানিয়ে তিনি বলেন, ‘দেশের অর্থনীতি চালু আছে, জিডিপি ৬ শতাংশ আছে। যে সমস্ত দেশে করোনা নিয়ন্ত্রণে নেই সে দেশের অর্থনীতি মন্দার দিকে। পৃথিবীতে যে সমস্ত দেশের অর্থনীতি চাঙ্গা আছে বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম।’

জাহিদ মালেক আরও বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। টিকা গ্রহণ করেছি বিধায় আজ দেশে সাচ্ছন্দ্যের সঙ্গে আমরা ঈদ উদযাপন করতে পেরেছি। দেশে প্রায় ৯৮ শতাংশ মানুষকে করোনার টিকা দিতে আমরা সক্ষম হয়েছি। যা মোট জনসংখ্যার প্রায় ৭৫ শতাংশ। কোনো যাদুমন্ত্রের মাধ্যমে করোনার সংক্রমণ কমে আসেনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় আল্লাহর রহমতে আমরা আজ করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।’

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৫:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit