শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

‘রাশিয়ার সঙ্গে যুদ্ধে যোগ দিতে পারে বেলারুশ’

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া যেকোনো সময়ে ইউক্রেনে তার মিত্র দেশ বেলারুশের সশস্ত্র বাহিনীকে ব্যবহার করতে পারে এমন সম্ভাবনা কিয়েভ উড়িয়ে দিচ্ছে না বলে ইউক্রেনের রাষ্ট্রী্য় বর্ডার সার্ভিসের একজন মুখপাত্র বলেছেন। খবর আল জাজিরার। বেলারুশের সশস্ত্র বাহিনী বুধবার হঠাৎ করে বড় আকারের মহড়া শুরু করার পর আন্দ্রি ডেমচেঙ্কো ওই মুখপাত্র বলেন, ইউক্রেন তার প্রতিবেশীর সামরিক বাহিনীর এই পদক্ষেপের জন্য ‘প্রস্তুত’ ছিল।

প্রসঙ্গত, ইউক্রেনের প্রতিবেশী দেশ বেলারুশের সশস্ত্র বাহিনী নিজেদের যুদ্ধ প্রস্তুতি যাচাই করার জন্য বুধবার হঠাৎ করে মহড়া শুরু করেছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পটভূমিতে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই মহড়া প্রতিবেশী দেশ বা সাধারণভাবে ইউরোপীয় সম্প্রদায়ের জন্য কোনো হুমকির কারণ হবে না।

সরাসরি রাশিয়ার পক্ষ নিলেও ইউক্রেন যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছে আসছে বেলারুশ। এর আগে ইউক্রেন যুদ্ধে জড়ানো নিয়ে ভুয়া খবরের বিষয়ে শান্তভাবে প্রতিক্রিয়া দেখানোর আহ্বান জানিয়ে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছিলেন, আমি বহুবার বলেছি, ইউক্রেনে লড়াই করার কোনো পরিকল্পনা আমাদের নেই। কিন্তু এ বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে। কারণ এটি এখন সবচেয়ে গরম খবর। তিনি বলেছিলেন, জিনগতভাবে বেলারুশের জনগণ যুদ্ধ সহ্য করে না। তাই আমাদের শান্তভাবে প্রতিক্রিয়া জানাতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit