মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

ভয়াবহ বাস দুর্ঘটনায় উড়ে গেল ছাদ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ১৮৮ Time View

ডেস্কনিউজঃ কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস উল্টে সড়ক থেকে খাদে পড়ে শারমিন আক্তার রিমা (২৩) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো পাঁচ যাত্রী। আজ বুধবার (৪ মে) ভোর পৌনে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়নের কলেজ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শারমিন রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ সুবুড্ডা ইউনিয়নের মীরেরবাগ এলাকার মো. রিয়াদের স্ত্রী।

চকরিয়ার বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানার ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী যাত্রীবাহী একটি বাস চকরিয়া কলেজ গেট এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে উল্টে যায়। এ সময় একজন নারী নিহত হয়। বাসের সব যাত্রী কমবেশি সবাই আহত হয়। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।

তিনি জানান, আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে নিহত নারীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/বিপুল/বুধবার, ০৪ মে ২০২২খ্রিস্টাব্দ/ বিকাল ৩.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit