শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

মারিউপোলের কারখানায় লাগাতার বোমাবর্ষণ, বহু হতাহতের আশঙ্কা

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর মারিউপোলের কারখানায় এখনও আটকা বহু বেসামরিক মানুষ। তার মধ্যেই ক্রমাগত বোমাবর্ষণ করে চলেছে রুশ সেনারা। এতে বহু মানুষের হতাহতের আশঙ্কা রয়েছে।

রেডক্রস এবং জাতিসংঘের মধ্যস্থতায় মারিউপোলের আজবস্টাল ইস্পাত কারখানা থেকে এখনও পর্যন্ত ১০০ মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও শতাধিক বেসামরিক ব্যক্তি সেখানে আটকে রয়েছে বলে ইউক্রেন জানিয়েছে। 

মঙ্গলবার রাত থেকে লাগাতার বোমাবর্ষণ শুরু করেছে রাশিয়া। কারখানাটিকে ভেঙে তছনছ করে দেওয়ার চেষ্টা করছে তারা।

বস্তুত, ওই কারখানাটি ইউক্রেনের সেনার শেষ দুর্গ। বাকি মারিউপলে কয়েকমাস ধরে দুই পক্ষের লড়াই হয়েছে। ইউক্রেনের সেনা এখন ওই কারখানার ভিতর থেকে লড়াই চালাচ্ছে। মারিউপোলে আটকে যাওয়া বেসামরিক ব্যক্তিদেরও ওই কারখানার ভিতর থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

কারখানা থেকে উদ্ধার হওয়া ব্যক্তিরা ডয়চে ভেলেকে জানিয়েছেন, তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা। প্রায় ১১ বর্গ কিলোমিটার বিস্তৃত ওই কারখানাটি। ভিতরে বাঙ্কার আছে, সুড়ঙ্গ আছে। মাটির নীচের বাঙ্কারেই আশ্রয় নিয়েছেন বেসামরিক ব্যক্তিরা। 

তারা জানিয়েছেন, স্যাঁতস্যাঁতে মেঝেতে বসে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হয়েছে তাদের। একের পর এক বোমাবর্ষণ হয়েছে, আর উপরের মাটি কেঁপে কেঁপে উঠেছে। প্রতিবারই মনে হয়েছে, এবার ভেঙে পড়বে সব। যারা এখনো সেখানে আটকে, তাদের জন্য চিন্তিত উদ্ধার হওয়া ব্যক্তিরা।

জাতিসংঘের প্রধানকে রাশিয়া জানিয়েছিল, জাতিসংঘ এবং রেডক্রস হস্তক্ষেপ করলে তারা ওই কারখানায় আটকে থাকা বেসামরিক মানুষদের উদ্ধারের সুযোগ করে দেবে। কিন্তু তারা সম্পূর্ণ সহযোগিতা করছে না বলেই সকলকে উদ্ধার করা য়ায়নি বলে মনে করা হচ্ছে। তারই মধ্যে মঙ্গলবার থেকে আবার সেখানে বোমাবর্ষণ শুরু হয়েছে। এতে বেশ কিছু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে।

পরিবারের খাওয়ার জন্য রুটি ঠিকই কিনে এনেছিলেন ভিক্টর৷ নিজের অ্যাপার্টমেন্টের ঠিক বাইরেই যখন গোলা এসে পড়ে, তার হাতে তখনও ধরা ছিল সেই রুটি৷ রুটি কিনতে গিয়ে গোলার আঘাতে মৃত্যু। রুটি আর খাওয়া হলো না।

পরিবারের খাওয়ার জন্য রুটি ঠিকই কিনে এনেছিলেন ভিক্টর৷ নিজের অ্যাপার্টমেন্টের ঠিক বাইরেই যখন গোলা এসে পড়ে, তার হাতে তখনও ধরা ছিল সেই রুটি৷

সূত্র: রয়টার্স, এপি, এএফপি

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২২খ্রিস্টাব্দ/দুপুর ২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit