মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

নতুন ডিক্রি জারি করে পশ্চিমাদের সবচেয়ে বড় সতর্কবার্তা দিলেন পুতিন

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ১৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার একটি নতুন ডিক্রি জারি করেছেন। 

সেই ডিক্রি অনুযায়ী সহজ ভাষায় বলা যায়, যারাই রাশিয়ার বিরুদ্ধে যাবে তাদের সঙ্গে থাকা চুক্তি বাতিল করা এবং তাদের কাছে পণ্য আমদানি করা বন্ধ করে দেবে রাশিয়া। 

সংবা সংস্থা রয়টার্স জানিয়েছে, এমন ডিক্রি জারি করে এখন পর্যন্ত পশ্চিমাদের সবচেয়ে বড় সতর্ক বার্তা দিয়েছেন পুতিন।

তিনি জানিয়ে দিয়েছেন, যে কোনো সময় আমদানি বন্ধ করে দেবেন তিনি। 

মূলত যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আরোপিত নিষেধাজ্ঞার জবাবে এমন ডিক্রি জারি করেছেন পুতিন। 

তিনি বলেছেন, যারা রাশিয়ার বিরুদ্ধে যাবে তাদের নিষেধাজ্ঞা দেওয়া হবে, সকল বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা হবে। 

পুতিনের জারিকৃত ডিক্রি অনুযায়ী, রাশিয়া চাইলে কাঁচামাল রপ্তানিও বন্ধ করে দেবে।

কাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে সেটি ঠিক করতে কর্মকর্তাদের ১০ দিন সময় দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। 

এখন দেখার বিষয় রাশিয়ার কঠোর নিষেধাজ্ঞার আওতায় কারা পড়ে।

রাশিয়ার গ্যাস নিয়ে কথা ওঠতেই ইতিমধ্যে ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে। 

আর পুতিনের নতুন সতর্কবার্তার পর পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে। 

সূত্র: রয়টার্স 

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২২খ্রিস্টাব্দ/সকাল ১১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit