সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলায় নিহত ২১

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলে রাশিয়ার হামলায় ২১ জন বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই হামলায় আহত হয়েছেন আরও ২৭ জন।

মঙ্গলবার (৩ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

দোনেতস্কের গভর্নর পাভলো কিরিলেনকো বলেছেন, ‘অ্যাভদিভকা কোক প্ল্যান্টে রাশিয়ার সামরিক বাহিনীর হামলা ও গোলাবর্ষণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।’

কিরিলেনকো আরও বলেন, লাইমান শহরে রাশিয়ার হামলায় আরও পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া ভুগলেদার শহরে আরও চারজন নিহত হয়েছেন এবং ভেলিকা নোভোসিল্কা ও শানড্রিগোলোভ গ্রামে নিহত হয়েছেন দু’জন।

তিনি বলেন, এক মাস আগে ক্রামতোরস্ক শহরের একটি ট্রেন স্টেশনে রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় ৫৯ জন নিহত হওয়ার পর থেকে রুশ আক্রমণে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

এদিকে ইউক্রেনের খেরসন অঞ্চলে রাশিয়ার সেনাদের হামলায় একজন নিহত হয়েছেন। কচুবিভস্কি রুরাল কমিউনিটি ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছে, খেরসন অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরহত হয়েছেন আরও চারজন।

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২২খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit