শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লায় ঈদ জামাতে প্রকাশ্যে গুলি, একজন গুলিবিদ্ধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ১৮৭ Time View

ডেস্কনিউজঃ কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় ঈদের জামাতে পূর্ববিরোধের জের ধরে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ একজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকায় মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান।

ওসি সহিদুর রহমান জানান, পূর্বশত্রুতার জেরে গোলাবাড়ি এলাকার রুবেল ভুঁইয়া পাশের ঈদগাহ মাঠে গিয়ে প্রকাশ্যে একই এলাকার মোস্তাক আহমেদকে গুলি করেন।

এ সময় মাঠে থাকা মুসল্লিরা দিগ্বিদিক ছোটাছুটি করেন। পরে গুলিবিদ্ধ মোস্তাককে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। তার ডান হাঁটুতে গুলি লেগেছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান রাফি রাজু বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। গোলাগুলির ঘটনায় ওই ঈদগাহ মাঠে এক ঘণ্টা পর জামাত অনুষ্ঠিত হয়। আমরা দ্রুত অপরাধীর গ্রেপ্তার চাই।

আহত মোস্তাকের ছোট ভাই মনির হোসেন বলেন, কয়েক দিন আগেও রুবেল আমাকে মারধর করেছে। তার নামে মামলা থাকার পরও জনসম্মুখে ঘুরে বেড়াচ্ছে। এর আগেও অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়েছেন নগরীর চকবাজার এলাকায়। পুলিশ তাকে গ্রেপ্তার করে না।

এ প্রসঙ্গে ওসি সহিদুর রহমান বলেন, আমরা ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে ঘটনায় জড়িত ব্যক্তি আগেই পালিয়ে গেছে। আমরা তাকে ধরতে অভিযান পরিচালনা করছি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

কিউএনবি/বিপুল/০৩ মে ২০২২খ্রিস্টাব্দ/ বিকাল ৫.২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit