সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

আগামী জুনেই চালু হবে পদ্মাসেতু, ছুটি শেষে তারিখ নির্ধারণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : আগামী জুন মাসের যে কোনো দিন পদ্মাসেতু চালু হবে। ঈদের ছুটি শেষে দিন-তারিখ নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এ কথা জানান।

শাজাহান খান বলেন, দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ জুনের মধ্যেই পদ্মাসেতু দিয়ে যাতায়াত করতে পারবেন। তবে পদ্মাসেতু চালুর সময় রেল লাইন চালু করা সম্ভব হবে না। পদ্মাসেতু চালুর পরে রেল লাইন চালু হবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। এছাড়া পদ্মাসেতু চালুর আগেই সেতুর টোল নির্ধারণ করা হবে।

শাজাহান খান আরও বলেন, ১৯৯৩ সালের ২৫ অক্টোবর প্রথম পদ্মাসেতু নির্মাণের কথা জাতীয় সংসদে প্রস্তাব দিলেও তৎকালীন সরকার তা বাস্তবায়ন করতে পারেননি। দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এই সেতু নির্মাণ। নিজেদের অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করতে পেরে আমরা গর্বিত, এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।

মাদারীপুর পৌরসভার আয়োজনে সকাল ৮টায় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের জামাত পড়ান জেলা জামে মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস হাবিবুল্লাহ। নামাজে অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহান্দার আলী জাহানসহ কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি। 

কিউএনবি/অনিমা/০৩ মে ২০২২খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit