শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

গুপ্ত নজরদারির শিকার স্পেনের প্রধানমন্ত্রীর ফোন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গুপ্ত নজরদারির শিকার হয়েছে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রোবেলসের মোবাইল ফোন। তাদের ফোন স্পাইওয়্যার ‘পেগাসাসের’ নজরদারির শিকার হয়েছে জানিয়েছে দেশটির ‘মিনিস্টার অব প্রেসিডেন্সি’ ফেলিক্স বোলানোস। ২০২১ সালের মে মাসে প্রধানমন্ত্রী সানচেজের ফোন আক্রান্ত হয়। এতে অন্তত একবার তথ্য ফাঁস হয়েছে। এ নজরদারির পেছনে কে দায়ী সে বিষয়ে অবশ্য কিছু জানাননি বোলানোস। এমনকি কোনো বিদেশি শক্তি এর পেছনে রয়েছে কিনা তাও জানাননি তিনি।

তিনি বলেছেন, ‘এই হস্তক্ষেপ অবৈধ উপায়ে এবং বাইরে থেকে হয়েছে। বাইরে থেকে মানে, বেসরকারি সংস্থা থেকে ও রাষ্ট্রীয় অনুমোদন ছাড়া।’ফেলিক্স বোলানোস জানান, প্রধানমন্ত্রীর ফোন পেগাসাস স্পাইওয়্যারে আক্রান্তের বিষয়টি বিচার মন্ত্রণালয়কে জানানো হয়েছে। এই মামলার দায়িত্বে থাকবে হাইকোর্ট। স্পেনের কেন্দ্রীয় সরকার এমন সময় বিষয়টি প্রকাশ করলো যখন কাতালান স্বাধীনতাকামী আন্দোলনের সঙ্গে যুক্ত ৬০ জনের  বেশি সদস্য পেগাসাস স্পাইওয়্যারে আক্রান্ত হয়েছে বলে খবর প্রকাশ করেছে ডিজিটাল অধিকার বিষয়ক কানাডার গবেষণা সংস্থা সিটিজেন ল্যাব। পার্লামেন্টে কাতালোনিয়ার স্বাধীনতা সমর্থক বামপন্থী দল ইআরসি জানিয়েছে, মাদ্রিদ এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারা সরকারকে সমর্থন দেবে না।সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান

 

 

কিউএনবি/আয়শা/৩রা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit