সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

ঈদের এই আনন্দ যেনো সারা জীবন অক্ষয় হয়ে থাকে : জিএম কাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। এসময় তিনি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানান। ঈদ উপলক্ষে নেতা-কর্মী, সুধীজন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে বিশ্ব শান্তি, সংহতি ও সম্বৃদ্ধি কামনা করেন জাতীয় পার্টি চেয়ারম্যান। তিনি বলেন, মহামারি করোনার কারণে গেল কয়েক বছর আমরা উৎসব মূখর আয়োজনে ঈদ উদযাপন করতে পারিনি। মহান আল্লাহর রহমতে এবার পরিস্থিতি উন্নত হয়েছে আমরা ঈদ উদযাপন করছি আনন্দ-উৎসবে। তিনি বলেন, সবার আর্থিক অবস্থা সমান নয়, তাই স্বচ্ছল ব্যক্তিরা যেন অভাবী মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেন। ঈদের আনন্দ যেন সবাই সমানভাবে উপভোগ করতে পারে। ঈদের এই আনন্দ যেনো সারা জীবন অক্ষয় হয়ে থাকে। 

মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন। নির্বাচনকালীন পরিস্থিতি এবং সাধারণ মানুষের প্রত্যাশা বিবেচনায় রেখে নির্বাচনে জোট গঠনের বিষয়ে জাতীয় পার্টি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টি সংগঠনকে শক্তিশালী করছে। পাশাপাশি সফলভাবে কাউন্সিল করতেও প্রস্তুতি নিচ্ছে। এছাড়া সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী এলাকায় কাজ করছেন। তিনি বলেন, আগামী নির্বাচনে তিনশ আসনেই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। তবে, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।  

অপর এক প্রশ্নের জবাবে গোলাম মোহাম্মদ কাদের বলেন, নির্বাচনকালীন পরিস্থিতি এবং সাধারণ মানুষের প্রত্যাশা বিবেচনায় রেখেই নির্বাচনে জোট গঠনের ব্যপারে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি। বিএনপির নির্বাচনকালীন সরকার ব্যবস্থা বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, সংবিধান পরিবর্তন করতে হবে, এমন কোনো বিষয় এলে তাতে সরকারের সমর্থন প্রয়োজন হবে। সরকারের সমর্থন ছাড়া সাংবিধানিক পরিবর্তন সম্ভব হবে না। এছাড়া আন্দোলন করেও দাবি আদায় করা যায়। কিন্তু, আন্দোলন করে বিএনপি কোনো দাবি আদায় করবে, সাধারণ মানুষ এমন আস্থা রাখতে পারছেনা দলটির প্রতি। 

এসময় উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপি, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, লেঃ জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, আলমগীর সিকদার লোটন, আতিকুর রহমান আতিক, চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের এমপি, মনিরুল ইসলাম মিলন, ড. নুরুল আজহার শামীম, নাজনীন সুলতানা, মাহবুবুর রহমান লিপটন, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান প্রমুখ। 

 

 

কিউএনবি/আয়শা/৩রা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit