শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

ব্রাহ্মণবাড়িয়ায় মুসলিম উম্মাহ্’র শান্তি কামনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ৯৭ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ-উল ফিতর। মঙ্গলবার সকাল আটটায় পৌর এলাকার কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জেলা জামে মসজিদের খতিব মাওলানা সিবগাতুল্লাহ নূর। এ সময় মুসলিম উম্মাহ্’র শান্তি কামনা করা হয়। করোনা মহামারিার কারণে গত দুই বছর পর জেলা ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ফলে এবার মাঠে নামাজ আদায় করতে পেরে খুশি মুসল্লিরা। নামাজকে কেন্দ্র করে পুরো মাঠে প্যান্ডেল করা হয়।

জামাতে নামাজ আদায় করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক মো. শাহগীর আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ।জেলা ঈদগাহ মাঠ ছাড়াও লোকনাথ দিঘির ময়দান, সদর হাসপাতাল প্রাঙ্গণ ও শেরপুর ঈদগাহ মাঠসহ জেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। 

কিউএনবি/অনিমা/০৩ মে ২০২২খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit