শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

কেন সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করল ইরান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত মাত্তিয়াস লেন্টযকে তলব করেছে ইরান সরকার।

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ইরানের বিচার বিভাগের সাবেক কর্মকর্তা হামিদ নূরিকে আটক এবং কারাদণ্ডের প্রতিবাদ জানিয়ে সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করা হয়। তাকে তলব করে এ ব্যাপারে ইরানের অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি ভিত্তিহীন অভিযোগ ইরানের সাবেক কর্মকর্তাকে সুইডিশ সরকার আটকে রেখেছে বলে প্রতিবাদ ও অভিযোগ করা হয়।

সুইডিশ রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক ব্যবস্থাপনা পরিচালক বলেন, হামিদ নূরিকে সুইডেনের আদালত সম্পূর্ণ অবৈধভাবে জিজ্ঞাসাবাদ করেছে। মুনাফেকিন গোষ্ঠী মুজাহিদিনে খাল্কের প্রভাবে প্রভাবিত হয়ে সুইডেন সরকার এই উদ্যোগ নিয়েছে বলে ইরানের এ কর্মকর্তা অভিযোগ করেন। একই সঙ্গে সুইডেনের কারাগার থেকে দ্রুত ইরানের এই কর্মকর্তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানান।

সোমবার হামিদ নূরির স্ত্রী জানিয়েছেন, তার স্বামী সুইডেনের আমন্ত্রণে ২০১৯ সালে দেশটির সফরে যান। বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই অত্যন্ত বর্বর ও অপমানজনকভাবে আটক করা হয় এবং উপস্থিত ইরানি জনগণের সামনে তাকে অপমান করতে করতে পুলিশ হেফাজতে নেওয়া হয়। কিন্তু সুইডেন সরকার বিষয়টি পরিবারকে জানাতে ব্যর্থ হয়েছে এবং বিনাবিচারে তাকে দীর্ঘদিন ধরে নির্জন কারাকক্ষে রাখা হয়েছে। হামিদ নূরির স্ত্রী দাবি করেন- কোনও তথ্য প্রমাণ ও সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া তার স্বামীকে সুইডিশ সরকার আটকে রেখেছে। সূত্র: আল-জাজিরাপ্রেসটিভি

কিউএনবি/অনিমা/০৩ মে ২০২২খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit