মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

তুর্কি ড্রোন দিয়ে রাশিয়ার দুটি রণতরী ডুবিয়ে দিয়েছে ইউক্রেন!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ১০৩ Time View

ডেস্কনিউজঃ ইউক্রেন সোমবার দাবি করেছে যে বায়রাকতার টিবি-২ ড্রোন দিয়ে হামলা চালিয়ে তারা কৃষ্ণসাগরে স্ন্যাক আইল্যান্ডের কাছে দুটি রুশ টহলযান ডুবিয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, তুর্কি ড্রোনের এ ধরনের ব্যবহারের ফলে যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে। কারণ রাশিয়া সাগরে তার প্রাধান্য বিস্তার করতে পারছে না।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানায়, স্ন্যাক আইল্যান্ডের কাছে সোমবার দুটি রুশ র‌্যাপ্টর বোট ডুবিয়ে দেয়া হয়েছে।

মন্ত্রণালয় আরো জানায়, আকাশ থেকে তোলা ফুটেজে হামলার পর নৌযানে কালো ও সাদা ধোয়া দেখা গেছে।

ইউক্রেন সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ ভ্যালেরি জালুঝনি তুর্কি-নির্মিত সামরিক ড্রোন সম্পর্কে বলেন, বায়রাকতারগুলো কাজ করছে।

র‌াশিয়ার র‌্যাপ্টর টহলযানগুলো তিনজন ক্রু ও ২০ ব্যক্তি বহন করতে পারে। এগুলো সাধারণভাবে মেশিনগান সজ্জিত থাকে। ল্যান্ডিং অপারেশনে এসব নৌযান বেশি ব্যবহৃত হয়।

কৃষ্ণ সাগরের স্ন্যাক আইল্যান্ড ইউক্রেন প্রতিরোধ আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছে।
উল্লেখ্য, গত মাসের মাঝামাঝি সময়ে কৃষ্ণ সাগরে রুশ রণতরী মস্কভা ডুবে গিয়েছিল। রাশিয়া দাবি করেছে, রণতরীর ভেতরে বিস্ফোরণে এটি ডুবে গেছে। কিন্তু ইউক্রেন দাবি করেছে, তাদের ক্ষেপণাস্ত্র হামলায় রণতরীটি ডুবেছে।

বিশেষজ্ঞরা বলছে, রাশিয়া কৃষ্ণ সাগরে আধিপত্য বিস্তার করলেও, ইউক্রেনের উপকূলে উভচর হামলা ঝুঁকির মধ্যে পড়ে গেছে। কারণ কিয়েভের ক্ষেপণাস্ত্রগুলো উপকূলের কাছাকাছি এলাকায় রুশ জাহাজগুলো ধ্বংস করতে পারে।

ব্রিটিশ গোয়েন্দা সূত্রের মতে, রাশিয়া বর্তমানে কৃষ্ণ সাগরীয় এলাকায় ২০টি রণতরী পরিচালনা করছে। তবে মনটেক্স কনভেনশনের আওতায় তুরস্ক যুদ্ধরত সকল পক্ষের নৌযান চলাচল বন্ধ করে দেয়ায় শক্তির ভারসাম্য স্থিতিশীল অবস্থায় রয়েছে।

সূত্র : ডেইলি সাবাহ

কিউএনবি/বিপুল/০৩ মে ২০২২খ্রিস্টাব্দ/ সকাল ১১.০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit