সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

ন্যাশনাল প্রেস সোসাইটির ‘মানবতার ঘর’র ঈদ বস্ত্র বিতরণ

শহিদ আহমেদ খান সাবের, সিলেট প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ১৪৮ Time View

সিলেট প্রতিনিধি : ন্যাশনাল প্রেস সোসাইটির ‘মানবতার ঘর’ সিলেটের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২মে) নওয়াগাঁও সাদিপুর গাজী বুরহান উদ্দিন মাজার রোড নগরীর ২৪নং ওয়ার্ড এলাকায় গরিব অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

সুরমা সমাজ কল্যাণ সমিতির সভাপতি মাছুম আহমদ এর সভাপতিত্বে ন্যাশনাল প্রেস সোসাইটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এর পরিচালনায় উপস্থিত ছিলেন, স্পেন প্রবাসী মাসুদ আহমদ, ফয়সল আহমদ, মো: মুরছালিন, কবির আহমদ, কামরুল আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, মানবতার কল্যাণে সবাই এগিয়ে আসতে হবে। প্রতি বছরের ন্যায় এবারও ন্যাশনাল প্রেস সোসাইটি ‘মানবতার ঘর’ গরিব অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন। সমাজের অসহায় হতদরিদ্র মানুষের উন্নয়নে, দেশের বিত্তবান শ্রেণিকে এগিয়ে আসতে হবে। দরিদ্র মানুষের উন্নয়নের মাধ্যমেই একটি রাষ্ট্রের উন্নয়ন চোখে পড়ে। তাই সবাইকে দেশ ও সমাজের উন্নয়নের জন্য গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।

কিউএনবি/অনিমা/২রা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/রাত ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit