শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

ভূরুঙ্গামারীতে ঈদুল ফিতরের আগাম নামাজ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ১১১ Time View
মাঈদুল ইসলাম মুকুল  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাইকেরছড়া ইউনিয়নের দুইটি গ্রামে ঈদুল ফিতরের অগ্রিম  ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে । এতে দুটি গ্রামের প্রায় দেড় শতাধিক পরিবার অংশগ্রহণ করে।আগামীকাল মঙ্গলবার জাতীয়ভাবে ঈদ উদযাপন করবে দেশের সকল ধর্ম প্রাণ মুসলমান। কিন্তু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এক দিন আগে চাঁদ দেখা যাওয়ায়  ঈদের একদিন আগেই ঈদ উদযাপন করেছে আহলে হাদীস  নামের একটি সংগঠন। যুগ যুগ ধরে ভূরুঙ্গামারীর  সকল ধর্মপ্রাণ মুসলমান ঈদ, রোজা ও যে কোন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে।  চিরায়ত এই প্রথাকে ভেঙ্গে গত কয়েক বছর থেকে সৌদি আরবের সময়ের সাথে তাল মিলিয়ে রোজা ও ঈদের নামাজ আদায় করে আসছে আহলে হাদীস  নামের এই সংগঠন।

এরই ধারাবাহিকতায় সোমবার (২ মে) সকাল ৮টায় পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া গ্রামের জামাল উদ্দিন হাজির বাড়ি সংলগ্ন জামে মসজিদে মাওলানা মোকছেদুল ইসলাম এর ইমামতিতে ঈদুল ফিতরের প্রথম জামায়াত অনুষ্ঠিত হয়। একই ইউনিয়নের পাইকডাঙ্গা গ্রামে সকাল সাড়ে আটটায় ঈদুল ফিতরের দ্বিতীয় জামায়াত  অনুষ্ঠিত হয় এতে ইমামতি করেন মাওলানা আশরাফুল ইসলাম। ভূরুঙ্গামারী থানার উপ- পরিদর্শক নুর আলম ও ধঞ্জয় রায়ের নেতৃত্বে  পুলিশের পৃথক দুটি দল এতে নিরাপত্তার দায়িত্ব পালন করে। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ পাইকেরছড়া ইউনিয়নের দুটি গ্রামের মসজিদে ইদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এ নামাজ পড়াকে কেন্দ্রকে করে সেখানে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

কিউএনবি/আয়শা/২রা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit