বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

রুবলের বিনিময়ে রাশিয়ার তেল-গ্যাসে জার্মানির ‘না’

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেসক্ : যতই দিন গড়াচ্ছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের রেশ ধরে তেল, গ্যাস, কয়লা নিয়ে ইউরোপের দেশগুলোর মধ্যে সংকট ততই গভীর হচ্ছে। মস্কোর বিরুদ্ধে জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার জেরে এপ্রিলের প্রথম দিন থেকেই রুবলে জ্বালানির দাম পরিশোধের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এবার রুবলের বিনিময়ে রাশিয়ার কাছ থেকে তেল গ্যাস না কেনার সিদ্ধান্তের কথা জানিয়েছে জার্মানি। 

স্থানীয় সময় রোববার (১ মে) এক সংবাদ সম্মেলনে জার্মান অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডনার বলেন, রাশিয়ার তেল-গ্যাস ও কয়লার ওপর থেকে নির্ভরতা কমিয়ে আনতে চাইছে জার্মানি। অন্যদিকে জার্মান অর্থনীতি ও জলবায়ুবিষয়ক মন্ত্রী রোবেয়ার্ট হাবেক জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে জার্মানিসহ ন্যাটোভুক্ত বেশ কয়েকটি দেশের তেল-গ্যাস সরবরাহের চুক্তিটি বহু পুরনো এবং এর মেয়াদ এখনো শেষ হয়নি। এমন পরিস্থিতিতে রুবলে দাম পরিশোধের কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেন তিনি। 

এদিকে জার্মানি ও ইইউর দেশগুলো যুক্তরাষ্ট্রের ‘অপরাজনীতির ফাঁদে’ পড়ে রাশিয়া থেকে তেল-গ্যাস নেওয়া বন্ধ করে নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে আনছে বলে মন্তব্য করেছেন রুশ সিনেটর সের্গেই বুলাকভ। তিনি বলেন, রাশিয়ার চেয়ে কম দামে তেল ও গ্যাস আর কেউ সরবরাহ করতে পারবে না। এর আগে রুবলে জ্বালানির দাম পরিশোধের অস্বীকৃতি জানালে পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া।

 

 

কিউএনবি/আয়শা/২রা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/সকাল ১১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit