বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

এবার ঈদে টাইগারদের স্বপ্নও গেছে বাড়ি

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ২৫২ Time View

স্পোর্টস ডেসক্ : ব্যস্ত সূচি, পেশার তাগিদ; জাতীয় ক্রিকেট দলের অনেকেরই ঈদ কিংবা বিশেষ দিনগুলো কাটে বিদেশের মাটিতে। স্বজনহীনতার সেইসব উৎসব অনেকটা নিঃসঙ্গতার হাজার বছরের মতো আকূলতায় ভরা। অনেককেই স্বজনদের সাথে উৎসবের আনন্দ ভাগ করে নিতে হয় ভিডিও কলে। তবে এবারের ঈদ আর তেমন মন খারাপের হচ্ছে না, মুঠোফোনের পর্দায় মেটাতে হচ্ছে না দূর আলিঙ্গনের স্বাদ। এবার ক্রিকেটারদের ঈদ হবে স্বজনদের সামনে মুখোমুখি বসিবার; সরাসরি-স্বশরীরে আনন্দ ভাগ করে নেওয়ার। 

ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষ করেই তাই মোসাদ্দেক হোসে সৈকতরা পাড়ি দিয়েছে বাড়িতে। তবে এবার ঈদেও ক্রিকেটারদের তাড়া আছে, ঈদের পরই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি। কয়েকদিনের ছুটি কাটিয়ে তাই ফিরতে হবে ক্যাম্পে। আর সেই স্বল্প ছুটিকে কাজে লাগিয়ে ঈদ আনন্দে মাততে ৩০ এপ্রিল ডিপিএল পর্ব শেষ করেই সেদিন রাতেই বাড়ির পথ ধরেছেন শ্রীলঙ্কা সিরিজে টেস্ট দলে ডাক পাওয়া নুরুল হাসান সোহান। টেস্ট অধিনায়ক মুমিনুল হকও গত রবিবার কক্সবাজারে নিজ বাড়িতে গেছেন ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করে নিতে। বাংলার ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল খ্যাত ক্রিকেটার মুশফিকুর রহিমও বাবা-মার সাথে ঈদ করতে গেছেন নিজ জেলা বগুড়ায়। জানা গেছে,  অলরাউন্ডার সাকিব আল হাসানও নিজ জেলা মাগুরায় ঈদ করতে পারেন। 

ঈদ কাটিয়ে ৮ মে শ্রীলঙ্কা সিরিজের জন্য রিপোর্টিং করতে হবে ঢাকায়। তারপর রাজধানীর পাট চুকিয়ে সোজা প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামে যাবেন ক্রিকেটাররা। সেখানে ৯ মে থেকে অনুশীলন শুরু হবে। সিরিজের প্রথম টেস্ট১৫ মে, চট্টগ্রামে। আর দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে ঢাকায়।

 

 

কিউএনবি/আয়শা/২রা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/সকাল ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit